বরিশাল/News বরিশালের সর্বশেষ সংবাদ
Showing posts with label পটুয়াখালী. Show all posts
Showing posts with label পটুয়াখালী. Show all posts

Tuesday, March 25, 2025

ঋণ পরিশোধে ব্যর্থ, জোরপূর্বক পঞ্চম শ্রেণির ছাত্রীকে বিয়ে!

 


পটুয়াখালীর কলাপাড়ায় ঋণের টাকা পরিশোধ করতে না পারায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে চল্লিশোর্ধ্ব এক ব্যক্তির সঙ্গে বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ফুপুর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বর্তমানে শিশুটিকে দুদফা তুলে নেওয়ার চেষ্টায় আতঙ্কে দিন পার করছে ভুক্তভোগীর পরিবার।

তবে বিয়ের বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত শিপন হাওলাদার ও ফুপু জাহানারা। তারা বলেন, টাকা পাব কিন্তু বিয়ের বিষয়টি সত্য নয়।

ভুক্তভোগী শিশুর পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ৪ মাস আগে ওই শিশুর বাবা তার ফুফু জাহানারার মাধ্যমে শিপনের কাছ থেকে ৪০ হাজার টাকা ধার নেন। ধার দেনায় জর্জরিত হয়ে ভিকটিমের বাবা এলাকা ছাড়া হয়েছেন। প্রায় এক মাস আগে ওই শিশু শিক্ষার্থীকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে জাহানারা (ফুফু) শহরের একটি বাড়িতে নিয়ে ভয়ভীতি দেখিয়ে শিপনের সঙ্গে বিয়ে দেন। পরে তারা দু’দফা তুলে নিতে আসলে এলাকাবাসীর বাঁধায় তা পণ্ড হয়ে যায়।

ওই ছাত্রীর মা বলেন, আমাকে না বইলা আমার মেয়েকে শহরে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে বিয়ে দিয়েছে। আমি সবার বিচার চাই। কঠিন বিচার চাই।

এ বিষয়ে জানতে টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমানের মোবাইলে একাধিকবার কল করা হলেও বন্ধ পাওয়া যায়।

মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার কালবেলাকে বলেন, ওই শিশু শিক্ষার্থীর লেখাপড়া যাতে বন্ধ না হয় তার প্রতি আমরা নজর রাখছি। পাশাপাশি আইনি প্রক্রিয়ায় আমরা সহায়তা করব।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, আপনাদের মাধ্যমে আমি বিষয়টি জানতে পেরেছি। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Thursday, March 20, 2025

জুলাই আন্দোলনে শহীদের মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

 


জুলাই আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে শহীদ হওয়া পটুয়াখালীর দুমকি উপজেলার এক ব্যক্তির মেয়েকে (১৭) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যার পর পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার মূল অভিযুক্ত সাকিব মুন্সী ওই এলাকায় মামুন মুন্সির ছেলে। দুমকি থানার ওসি মো. জাকির হোসেন কালবেলাকে তথ্যটি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ভিকটিম কলেজ শিক্ষার্থী নিজে বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে দুমকি থানায় মামলা করেছেন।

মামলা ও পরিবার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কলেজ শিক্ষার্থী নিজ বাড়ি থেকে নানার বাড়িতে যাচ্ছিলেন। সে সময় একই গ্রামের মামুন মুন্সির বখাটে ছেলে সাকিব মুন্সী (১৯), সোহাগ মুন্সির ছেলে সিফাত মুন্সী (২০) ও মালেক মুন্সীর ছেলে ইমরান মুন্সী (১৯) জোরপূর্বক তুলে নিয়ে পার্শ্ববর্তী জলিল মুন্সির নির্জন বাগানে পালাক্রমে ধর্ষণ করে। পাশাপাশি মোবাইলে ভিডিও ধারণ করে রাখে। ভিকটিমের ডাক চিৎকার দিলেও নির্জন এলাকা হওয়ায় কারো সাড়া পায়নি। এ ঘটনা কাউকে বললে ভিডিও ও ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে তারা চলে যায়।

ঘটনার পর ভুক্তভোগী থানায় অভিযোগ করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মূল অভিযুক্ত সাকিব মুন্সিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।

অপরদিকে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুমকি থানার ওসি মো. জাকির হোসেন বলেন, ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও আসামি সাকিব মুন্সীকে আদালতে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

Saturday, February 22, 2025

পবিপ্রবির আট হলের নতুন যেসব নাম প্রস্তাবনায়

 

পবিপ্রবির আট হলের নতুন যেসব নাম প্রস্তাবনায়



পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) আটটি আবাসিক হলের নাম পরিবর্তন করার প্রস্তাব করেছে প্রশাসন গঠিত কমিটি।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার নাম পরিবর্তন কমিটি এ প্রস্তাবনা দেয়।



Thursday, February 20, 2025

Powered by Blogger.