বরিশাল/News বরিশালের সর্বশেষ সংবাদ
Showing posts with label বরগুনা. Show all posts
Showing posts with label বরগুনা. Show all posts

Tuesday, March 25, 2025

বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীকে ছাত্রদল নেতার ধর্ষণের হুমকি



ধর্ষণের হুমকি, অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে আমতলী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান খানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ফাতিমা তুজ জোহরা মৈতি। মঙ্গলবার দুপুরে বরগুনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।

ফাতিমা তুজ জোহরা মৈতি ৫ আগস্টের আগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আমতলী উপজেলা শাখার উপ-ছাত্রী বিষয়ক সম্পাদিকা পদ থেকে পদত্যাগ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফাতিমা তুজ জোহরা মৈতি বলেন, সম্প্রতি ইমরান খান তার বন্ধুদের সঙ্গে তাকে ধর্ষণের পরিকল্পনা করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সেই পরিকল্পনা শেয়ার করে। এই আলাপচারিতার স্ক্রিনশট ভাইরাল হলে বিষয়টি প্রকাশ্যে আসে। এ ঘটনায় তিনি আমতলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

তিনি আরও বলেন, ঘটনার পর থেকে ইমরান খান ও তার অনুসারীরা তাকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল। ১৬ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমি ছোট বোনের বাসা থেকে ফেরার পথে আমতলী এ কে স্কুলসংলগ্ন রাস্তায় ইমরান খান ও তার সহযোগীরা আমার পথরোধ করে। এরপর তাকে টেনে-হিঁচড়ে মোটরসাইকেলে তোলার চেষ্টা করা হয়। আমার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ইমরান খান ও তার সহযোগীরা পালিয়ে যায়।

এ ঘটনায় ফাতিমা তুজ জোহরা মৈতি বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণের হুমকি, অপহরণ ও হত্যাচেষ্টার প্রমাণসহ মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমতলী থানায় এজাহার হিসেবে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিলে, ২০ মার্চ আমতলী থানা মামলা গ্রহণ করে।

আমতলী সরকারি কলেজের স্নাতক ২য় বর্ষের এই ছাত্রী আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমতলী পৌরসভার ৪নং ওয়ার্ড যুবলীগ  সভাপতি, মাদক সেবনকারী মো. রিয়াজ মুন্সি ইমরান খানের এসব অপকর্মে সহযোগিতা করে আসছে। রিয়াজ মুন্সি একজন চিহ্নিত সন্ত্রাসী। তিনি আমাকে এবং আমার পরিবারকে ক্ষতি করার চেষ্টা করছে। তিনি নিজেকে রক্ষা করতে বিএনপির ছত্রছায়ায় আশ্রয় নিয়েছে।

ফাতিমা তুজ জোহরা মৈতি অভিযোগ করে বলেন, মামলা দায়েরের পর ছাত্রদল নেতা ইমরান খান ও তার সহযোগীরা আরও ক্ষিপ্ত হয়ে তার পরিবারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালাচ্ছে। রাজনৈতিক অবস্থান ঠিক রাখতে আমাকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেত্রী বানিয়ে তারা ২০ মার্চ আমতলী উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করে। অথচ ৫ আগস্ট এর আগেই আমি ছাত্রলীগ থেকে রিজাইন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আমতলীতে রাজপথে ছিলাম এবং আছি। 

এ বিষয়ে ছাত্রদল নেতা ইমরান খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

Saturday, March 22, 2025

আ.লীগ কর্মী বিএনপিতে পদ পেয়ে তিন খাসি কেটে উৎসব


 

প্রকাশ্যে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থেকে প্রভাব বিস্তার করেও এবার বিএনপিতে পদ পেয়েছেন এনামুল শিকদার। খুশিতে তিনটি খাসি জবাই করে ভুরিভোজ উৎসব করেছেন তিনি। পটুয়াখালীর বাউফলে এ ঘটনা ঘটেছে।


স্থানীয় ও দলীয় সূত্র জানায়, শুক্রবার (১৪ মার্চ) এনামুল শিকদার উপজেলার কালিশুরী ইউনিয়ন বিএনপির কমিটিতে সদস্য পদে নির্বাচিত হন। মঙ্গলবার (১৮ মার্চ) রাতে কালিশুরী স্কুল সংলগ্ন নিজ বাড়িতে তিনটি খাসি জবাই করে উৎসব পালন করেন তিনি।


উৎসবে উপজেলা পর্যায়ের কয়েকজন নেতৃত্ব স্থানীয় লোকজন যোগদান করলেও ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক অনুপস্থিত ছিলেন। তবে খাসি জবাই করে উৎসব পালন করলে বিষয়টি নজরে আসে অনেকের।


নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক লোকজন জানায়, আওয়ামী লীগের প্রভাবশালী কর্মী ছিলেন এনামুল। তিনি ওই ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি নেছার উদ্দিন শিকদার ওরফে জামাল শিকদারের চাচাত ভাই। পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর তার আপন ফুফা। মৃত্যুজনিত কারণে কালিশুরি ইউনিয়ন বিএনপির কয়েকটি পদ শূন্য হলে সেখানে জায়গা পেয়েছেন এনামুল শিকদার।


বিএনপির ইউনিয়ন পর্যায়ের একধিক নেতাকর্মী জানায়, এনামুল প্রকাশ্যে আওয়ামী রাজনীতিতে যুক্ত থেকে ত্রাসের রাজত্ব কায়েম করেন এলাকায়। ৫ আগস্টের আগে এলাকায় এনামুল সিকদার ছিলেন এক আতঙ্কের নাম। ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের এজেন্ট হিসেবে কাজ করেন। বিরোধী দলীয় নেতাকর্মী থেকে শুরু করে স্থানীয় লোকজনকে নানাভাবে হয়রানি করেন। কালিশুরী বাজারে বিএনপির সাধারণ সম্পাদক দলিল উদ্দিন মোল্লার একটি ঘরসহ একাধিক জায়গা দখল, সালিশের নামে অর্থ আদায়, চাঁদাদাবিসহ নানা অভিযোগ রয়েছে এনামুল ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে।


বিএনপির দলীয় কর্মী-সমর্থক, কালিশুরী বাজার কমিটির লোকজন ও এলাকাবাসী অভিযোগ করেন, এনামুল তার ফুফা জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের ক্ষমতায় প্রভাব বিস্তার করেছে কালিশুরী বাজারসহ আশপাশের এলাকা। তবে তিনি এখন বিএনপিতে জায়গা করে টিকে থাকার চেষ্টা করছেন।


এ বিষয়ে জানতে এনামুল শিকদারের মুঠোফোনে একাধিকবার কল দিলেও সেটি রিসিভ হয়নি।

উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন, স্থানীয় বিএনপির নেতারা তিনটি নাম প্রস্তাব করেছিলেন। তাদেরই তিনটি পদের দায়িত্বে দেওয়া হয়েছে। এনামুল শিকদারের রাজনৈতিক ও ব্যক্তিগত বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Thursday, March 20, 2025

শশুর বাড়ি থেকে জামাইয়ের লাশ উদ্ধার

 


বরগুনার তালতলীতে শশুর বাড়ির সামনের রাস্তার পাশ থেকে জামাই আয়নাল মোল্লা(৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার(১৯ মার্চ) বিকাল ৩ টার দিকে উপজেলার কবিরাজপাড়া এলাকা থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ। মৃত আয়নাল মোল্লা তাঁতিপাড়া এলাকার নাজেম মোল্লার ছেলে।

জানা যায়, উপজেলার সোনাকাটা ইউনিয়নের তাঁতিপাড়া এলাকার নাজেম মোল্লার ছেলে আয়নাল মোল্লার সাথে একই ইউনিয়নের কবিরাজপাড়া এলাকার খলিলের মেয়ের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পরে আয়নার মোল্লা ব্যবসা-বানিজ্য’র জন্য শশুর বাড়িতেই থাকেন।

বুধবার (১৯মার্চ) দুপুরে স্থানীয়রা শশুর বাড়ির রাস্তার পাশেই পড়ে থাকতে দেখে আয়নার মোল্লা মরদেহ। পরে পরিবারকে জানালে পরিবার পুলিশকে জানান। ঘটনাস্থালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা হাসপাতালে পাঠায়। নিহতের লাশের পাশে বিষের বোতল,গ্যাস ট্যাবলেট,সিগারেট,লাইটার ও পানির বোতল পাওয়া যায়। স্থানীয়রা ধারণা করছেন পারিবাকি কলহের জেরেই এই ঘটনা ঘটেছে।

তালতলী থানার ওসি মো. শাহজালাল বলেন,খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে বিষ খেয়ে আত্মহত্যা করেছে। ময়নাতন্তের রির্পোট পেলে বোঝা যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা ।

মহিলা দল নেত্রী শিরিন গ্রেপ্তার

 


বরগুনায় থানা থেকে আসামি ছিনতাইয়ের চেষ্টা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ইসরাত জাহান শিরিন নামে এক মহিলা দল নেত্রী ও তার মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৮ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে বরগুনা সদর থানায় এ আসামি ছিনতাইয়ের চেষ্টার ঘটনা ঘটে। এ ঘটনায় বরগুনা থানার এসআই সাইতুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

বরগুনা সদর থানার ওসি দেওয়ান জগলুল হাসান বিষয়টি  নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- বরগুনার পাথরঘাটা উপজেলা মহিলা দলের সভানেত্রী এবং বরগুনা পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের চরকলোনী এলাকার জনৈক বেলায়েত হোসেন মন্টুর স্ত্রী ইসরাত জাহান শিরিন ও তার মেয়ে সদর উপজেলার ৮ নম্বর ইউনিয়নের ঢলুয়া এলাকার সোহান মোল্লার স্ত্রী সারজিনা মিম।

বরগুনা থানা সূত্রে জানা গেছে, মামলার ১নম্বর আসামি ইসরাত জাহান শিরিনের মেয়ের জামাতা মামলার ২ নম্বর আসামির স্বামী সোহান মোল্লা গ্রামীণ ফোন কাস্টমার কেয়ার বরগুনায় চাকরি করেন। সোহান মোল্লা ও তার সহযোগী মারুফ চৌধুরী দীর্ঘদিন ধরে প্রতারণা করে সীম অফার বান্ডিলের প্রতারণা করে কাস্টমার কেয়ারের মালিককে ১৩ লাখ টাকার বকেয়া করে গ্রামীণ ফোনের কাছে।

আরও জানা যায়, গ্রামীণ ফোন প্রধান কার্যালয় থেকে বকেয়া টাকা ফেরত চাইলে সোহান মোল্লার প্রতারণা মালিকের কাছে ধরা পরে। মালিক এ নিয়ে সোহান ও তার সহযোগী মারুফ চৌধুরীর নামে বরগুনা থানায় একটি প্রতারণা মামলা করেন। পুলিশ মামলা নিয়ে প্রাথমিক তদন্তে সোহান মোল্লা জড়িত থাকায় গতকাল মঙ্গলবার রাতে বরগুনা শহরের মিজান টাওয়ার থেকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় গ্রেপ্তার হওয়া সোহান মোল্লার শাশুড়ি শিরিন দ্রুত থানায় ছুটে গিয়ে নিজেকে পাথরঘাটা উপজেলা মহিলা দল সভানেত্রী পরিচয় দিয়ে জামাতা সোহান মোল্লাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টাসহ পুলিশের কাজে বাধা সৃষ্টি করেন। এছাড়াও থানার বারান্দায় বসে ডাক চিৎকার দিয়ে লোকজন জড়ো করার চেষ্টা করেন। পরে নারী পুলিশ সদস্যের মাধ্যমে শালীনতার বজায় রেখে তাদের গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে বরগুনা থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, বরগুনা থানার একটি নিয়মিত মামলার আসামি থানায় নিয়ে আসার এক মিনিটের মধ্যেই মহিলা দল নেত্রী পুলিশের কাছ থেকে জামাইকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এসময় পুলিশের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে পুলিশের কাজে বাধা প্রদান করে। পুলিশ এই ঘটনায় ওই নেত্রী ও তার মেয়েকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের কারণে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া প্রতারণার মামলার আসামি ও তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

Saturday, March 8, 2025

বরিশালের বাজারগুলোতে বেড়েছে তরমুজের সরবরাহ

 বরিশালের বাজারগুলোতে বেড়েছে তরমুজের সরবরাহ


বিস্তারিত লিংকে: 

https://barisalsangbad.com/%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a1/


বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেফতার

 বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেফতার


বিস্তারিত লিংক:

https://barisalsangbad.com/%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%80/

ডেন্টিস্ট ও সেকমো দিয়ে চলছে জরুরি স্বাস্থ্যসেবা

 ডেন্টিস্ট ও সেকমো দিয়ে চলছে জরুরি স্বাস্থ্যসেবা




বিস্তারিত লিংক:

https://barisalsangbad.com/%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a1%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%93-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%95/



Monday, February 24, 2025

স্বেচ্ছাসেবক দল নেতার মামলা বাণিজ্যের অডিও ফাঁস

স্বেচ্ছাসেবক দল নেতা- ‘ওই হালারে ফোন দে (জনৈক এক পুলিশ সদস্য) ওরে ক’। 
জবাবে ছাত্রলীগ নেতা, ‘সে তো মোরে দশের কথা বলছে এখন আপনি যেটা বলবেন সেটা’। 
স্বেচ্ছাসেবক দল নেতা, ‘মোরে কয় ত্রিশ আর তোরে কয় দশ; হালারে লাগে এহন কেনু’। 


বিস্তারিত লিংক: 

Thursday, February 20, 2025

কোতোয়ালি মডেল থানার সফল অভিযান

      কোতোয়ালি মডেল থানার সফল অভিযান



বরিশাল কোতোয়ালি মডেল থানার অভিযানে চরমোনাই মাহফিলে চুরি হওয়া ৬৪টি মোবাইল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আন্তজেলা চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা

বিস্তারিত লিংকে: 

Powered by Blogger.