বরিশাল/News বরিশালের সর্বশেষ সংবাদ
Showing posts with label বরিশাল. Show all posts
Showing posts with label বরিশাল. Show all posts

Friday, November 14, 2025

বরিশালে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ নারী আটক

 

বরিশালে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ নারী আটক

বরিশাল, ১৪ নভেম্বর ২০২৫:
বরিশালের বন্দর থানাধীন চরকাউয়া (হিরননগর) এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ লাকী আক্তার (৩৬) নামের এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বরিশাল।

বৃহস্পতিবার সকাল ০৮:৪৫ মিনিটে পরিচালিত এ অভিযানে লাকী আক্তারের বসতঘরের প্রবেশ কক্ষে তল্লাশি চালিয়ে তার বুকের ভেতরে লুকানো অবস্থায় একটি ছোট পার্স উদ্ধার করা হয়। পরে পার্সের ভেতর পলিথিনে মোড়ানো ১৫ পিস মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়, যার মোট ওজন ১.৫ গ্রাম

অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আটককৃত নারীকে সংশ্লিষ্ট আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আটক ব্যক্তি হলেন চরকাউয়া (হিরননগর) এলাকার লাকী আক্তার (৩৬)

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বরিশালের উপপরিচালক জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে অব্যাহত থাকবে।


Wednesday, November 12, 2025

ফরম ফিলাপ ফি বাড়ানোর প্রতিবাদে বরিশাল টেক্সটাইল ইনস্টিটিউটে শাটডাউন ঘোষণা


 

📍 ক্যাম্পাস  প্রতিনিধি

"ডিপ্লোমা ইন টেক্সটাইল" কোর্সের ফরম ফিলাপ ফি ৬২ শতাংশ বৃদ্ধির প্রতিবাদে বরিশাল টেক্সটাইল ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন ও পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় ক্যাম্পাস প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন,
সম্প্রতি বস্ত্র অধিদপ্তর হঠাৎ করেই ফরম ফিলাপ ফি প্রায় ৭০০ টাকা বাড়িয়ে দিয়েছে, যা পূর্বের তুলনায় ৬০ শতাংশেরও বেশি।
এই সিদ্ধান্তকে অযৌক্তিক ও শিক্ষাবান্ধব নীতির পরিপন্থী বলে দাবি করেন তারা।

শিক্ষার্থীরা বলেন, “আমরা যারা সরকারি টেক্সটাইল ইনস্টিটিউটে পড়ি, তাদের অধিকাংশই মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের সন্তান। হঠাৎ এত ফি বাড়ানো আমাদের জন্য একপ্রকার অর্থনৈতিক চাপ।”

তাদের অভিযোগ, পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে ভর্তি ফি তুলনামূলকভাবে অনেক কম হলেও টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের কাছ থেকে ৫৮০০ টাকা পর্যন্ত ফি নেওয়া হচ্ছে।
একই পর্যায়ের শিক্ষা ব্যবস্থায় কেন এমন বৈষম্য—সে প্রশ্নও তোলেন তারা।

শিক্ষার্থীদের দাবি— “শিক্ষা অধিদপ্তর ও বস্ত্র অধিদপ্তরের প্রশাসনিক পার্থক্য থাকতে পারে, কিন্তু শিক্ষার্থীর অধিকার নিয়ে বৈষম্য মেনে নেওয়া যায় না। শিক্ষা একটি জাতীয় অধিকার, ব্যবসার বিষয় নয়।”

তারা আরও অভিযোগ করেন,
শিক্ষার মানোন্নয়ন বা অবকাঠামোগত উন্নয়নে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। শিক্ষক সংকট, ল্যাবের যন্ত্রপাতি অচল, ক্লাসে সুযোগ-সুবিধার অভাবের মধ্যেই চলছে পাঠদান।

🎓 শিক্ষার্থীদের চার দফা দাবি:

১️⃣ ফরম ফিলাপ ফি বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং পূর্বের ফি বহাল রাখতে হবে।
২️⃣ ভর্তি ফি কমাতে হবে।
৩️⃣ শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়ন করতে হবে।
৪️⃣ ভবিষ্যতে শিক্ষার্থীদের অগ্রিম নোটিশ ছাড়া কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়া যাবে না।


শিক্ষার্থীরা বস্ত্র অধিদপ্তরকে ২৪ ঘণ্টার সময়সীমা দিয়ে জানায়—
এই সময়ের মধ্যে সিদ্ধান্ত প্রত্যাহার না হলে তারা ফরম ফিলাপ বর্জন এবং সকল একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করবে।

তারা বলেন, “আমরা সংঘাত চাই না, আমরা চাই ন্যায্য অধিকার। শিক্ষা নিয়ে ব্যবসা চলবে না, চলবে না।”


Wednesday, March 26, 2025

ছুটি শুরুর আগেই লঞ্চের ৯৫ শতাংশ টিকিট শেষ


 

পদ্মা সেতু চালুর আগে ঢাকা ও বরিশাল প্রান্ত থেকে মোট ১৪টি লঞ্চ প্রতিদিন যাত্রী পারাপার করতো। সেতু চালুর পর যাত্রী সংকটে মাত্র চারটি লঞ্চ দুই দিক থেকে যাত্রী পরিবহন করে। তারপরও যাত্রী সংকট ছিল ব্যাপক। তবে আসন্ন ঈদুল ফিতরকে ঘিরে ভিন্নরূপ দেখা গেছে বরিশাল নদী বন্দরে। 

লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে, ছুটি শুরুর আগেই প্রায় ৯৫ শতাংশ টিকিট বিক্রি হয়ে গেছে। ফিরতি টিকেটেরও চাহিদা বাড়ছে। ধারণা করা হচ্ছে- ডেকের যাত্রীও লাভের মুখ দেখাবে লঞ্চ মালিকদের।


আরো পড়ুন: ঢাকা - বরিশাল - ঢাকা ঈদ স্পেশাল সার্ভিস ২০২৫ 


বরিশাল নদী বন্দর ঘুরে দেখা গেছে, পাঁচটি লঞ্চ নোঙর করা। প্রতিটি লঞ্চেই ধোয়া-মোছা আর সাজসজ্জার কাজ চলছে। ছুটিতে থাকা স্টাফদের তাগিদ দিয়ে ফিরিয়ে আনা হচ্ছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) থেকেই ঢাকা-বরিশাল রুটে লঞ্চের বিশেষ সার্ভিস চালু হবে। স্পেশাল সার্ভিসের মধ্য দিয়ে এই রুটে যুক্ত হচ্ছে এক হাজার যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন নতুন লঞ্চ এমভি এমখান-৭।

এমভি মানামী লঞ্চের স্টাফ প্রান্ত বলেন, কয়েকদিনের চেষ্টায় পুরো লঞ্চটিকে আমরা নতুন রূপ দিয়েছি। বিভিন্ন স্থানে রঙ করা হয়েছে, কেবিনগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। ঈদ উপলক্ষ্যে যাত্রীদের সবচেয়ে ভালো সেবা দিতে আমাদের এই প্রস্তুতি।

মনির হোসেন নামে আরেক স্টাফ বলেন, পদ্মা সেতু চালুর পর সারা বছরই যাত্রী সংকট থাকে। ঈদে ও কোরবানিতে কিছু যাত্রী হয়। যদিও গতকালকের ট্রিপে আশানুরুপ যাত্রী হয়নি, তবে কাউন্টার থেকে যা জানানো হয়েছে তাতে ঈদের ছুটি শুরু হলে ভিড় বাড়বে।

যে কারণে নৌপথে যাত্রীরা

বিআইডব্লিউটিএ থেকে জানানো হয়েছে স্পেশাল সার্ভিসসহ বরিশাল-ঢাকা রুটে এবার মোট ১৯টি বিলাসবহুল লঞ্চ যাত্রী সেবা দেবে। আরও ২-৩টি লঞ্চ ভায়া রুটে যাত্রী পরিবহন করবে। সমস্ত লঞ্চে যাত্রীদের সর্বোচ্চ সেবা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। 

এদিকে যাত্রীরা বলছেন- তাদের নিরাপত্তার কথা ভেবেই সড়ক পথ ছেড়ে নৌপথে ঈদযাত্রা বেছে নিয়েছেন।

শাহনেওয়াজ নামে এক যাত্রী বলেন, দক্ষিণাঞ্চলের মানুষের কাছে লঞ্চে যাতায়াত খুবই আরামদায়ক। ঈদের সময় সড়কে দেখা যায় বাসের বেপরোয়া প্রতিযোগিতা। অতিরিক্ত যাত্রী নিয়ে ছুটে চলায় দুর্ঘটনার শঙ্কা থাকে। আমরা ঈদের যাত্রায় ঝুঁকি নিতে চাই না দেখে লঞ্চে টিকিট নিয়েছি।

আরেক যাত্রী বেলায়েত হোসেন বলেন, আমার বন্ধুর জন্য লঞ্চের টিকিট নিতে এসেছি। বরিশাল অঞ্চলের সড়ক সরু। পর্যাপ্ত স্থান না থাকায় এবং বাসগুলোর দ্রুত চালানোর প্রবণতায় মারাত্মক ঝুঁকি মনে হয়। তাছাড়া জায়গায় জায়গায় যানজট থাকায় লঞ্চই আমাদের কাছে পছন্দের।

ষাটোর্ধ্ব মনিরুল ইসলাম বলেন, পরিবারসহ লঞ্চে আমরা এসেছি। আজকে এসেছিলাম ফিরতি টিকিট নিতে। টিকেটের মূল্য কোনো অংশে কমায়নি লঞ্চ কর্তৃপক্ষ। তারপরও সড়কের চেয়ে লঞ্চ নিরাপদ দেখে পরিবারসহ লঞ্চেই আমরা যাতায়াত করি।

৯৫ শতাংশ কেবিন বিক্রি শেষ

লঞ্চ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, ১৯টি লঞ্চে বিভিন্ন মানের প্রায় পাঁচ হাজার কেবিন রয়েছে। এছাড়া প্রতিটি লঞ্চই ডেকে হাজারের অধিক যাত্রী বহন করতে পারে।

এমভি আওলাদ-১০ লঞ্চের ব্যবস্থাপক অভিজিৎ সরকার বলেন, যাত্রীদের সুবিধার্থে ১২ মার্চ থেকেই আমরা অগ্রিম টিকিট ছেড়েছি। ইতোমধ্যে কেবিনের প্রায় সব টিকিট বিক্রি হয়ে গেছে। আমরা লাভবান হবো কিনা তা বোঝা যাবে ভাসমান যাত্রী অর্থাৎ ডেকের যাত্রীদের ওপর নির্ভর করে।

এমভি মানামী লঞ্চের ব্যবস্থাপক জিয়াউল ইসলাম মঞ্জু বলেন, ঈদ প্রস্তুতি আমাদের খুব ভালো। ইতোমধ্যে আসা এবং ফিরতি ট্রিপে কেবিন প্রায় ৯৫ শতাংশ বিক্রি হয়ে গেছে। এখন পর্যন্ত যাত্রীর চাপ না থাকলেও আগামী কয়েকদিনে বোঝা যাবে আমরা কেমন থাকবো।

এমভি সুন্দরবন লঞ্চের পরিচালক বলেন, এ বছর যাত্রীর চাপ হবে বলে প্রত্যাশা করছি। আমরা সবগুলো লঞ্চ প্রস্তুত রেখেছি। যদিও এখনো যাত্রী বাড়েনি। লম্বা ছুটি হওয়ায় ক্রমে ক্রমে যাত্রী আসবে বলে আশাবাদী।

সুন্দরবন নেভিগেশন কোম্পানির ব্যবস্থাপক আকতার হোসেন আকাজ বলেন, এ বছর যাত্রীর চাপ হবে বলে প্রত্যাশা করছি। আমরা সবগুলো লঞ্চ প্রস্তুত রেখেছি। যদিও এখনো যাত্রী বাড়েনি। লম্বা ছুটি হওয়ায় ক্রমে ক্রমে যাত্রী আসবে বলে আশাবাদী।

যা বলছে কর্তৃপক্ষ

বরিশাল নদী বন্দরে কন্ট্রোল রুম ও হেল্প ডেস্ক ইতোমধ্যে চালু করা হয়েছে। যাত্রী সেবায় মেডিকেল টিমও থাকবে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় থানা পুলিশ, নৌ-পুলিশ, গোয়েন্দাসহ অন্যান্য বাহিনী দায়িত্ব পালন করবে।

বরিশাল সদর নৌ থানার উপপরিদর্শক (এসআই) মহসিন বলেন, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে আমরা কাজ করে যাচ্ছি। নৌ বন্দর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছে। এছাড়া কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বরিশাল নদী বন্দরের কর্মকর্তা সেলিম রেজা বলেন, ঈদ উপলক্ষ্যে আমরা আগাম প্রস্তুতি নিয়ে রেখেছি। যাত্রীদের সার্বিক নিরাপত্তায় আমরা কাজ করছি। আশা করছি নৌপথে এবারের ঈদ যাত্রা সুন্দর হবে।

Friday, March 21, 2025

রমজান মাসেও থেমে নেই চরমোনাই রাজারচরে জুয়া ও মাদক ব্যবসা

রমজান মাসেও থেমে নেই বরিশাল সদর থানার চরমোনাই ইউনিয়নের ৬ নং ওয়ার্ড রাজারচর গ্রামে জুয়া ও মাদক ব্যবসা।চলছে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন। বিএনপির কিছু নেতাকর্মীর ছত্রছায়া এসব অবৈধ কার্যকলাপ চালাচ্ছে আওয়ামীপন্থী এসব মাদক ব্যবসায়ীরা। এবিষয় নিয়ে বিস্তারিত প্রতিবেদন আসছে....



Thursday, March 20, 2025

গৌরনদী পৌর বিএনপির সদস্য সচিব বহিষ্কার


 

বরিশালের গৌরনদী পৌর বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌর কাউন্সিলর ফরিদ মিয়াকে দলের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (১৯ মার্চ) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়-দলবল নিয়ে গৌরনদী পৌরসভা কার্যালয়ে প্রবেশ করে পৌর কর্মচারী গিয়াস উদ্দিন খন্দকারকে মারধরের ঘটনায় গত ১৬ মার্চ ২৪ ঘণ্টা সময় দিয়ে ফরিদ মিয়াকে কারণ দর্শানো নোটিশ দেওয়া সত্ত্বেও তিনি নোটিশের কোনো জবাব দেননি।

এমনকি নোটিশ প্রাপ্তির পর ফরিদ মিয়া আবারও দলবল নিয়ে গিয়াস উদ্দিন খন্দকারের কাছ থেকে জোর করে সাদা কাগজে স্বাক্ষর গ্রহণের মতো ধৃষ্টতা দেখিয়েছেন। যে কারণে তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গত ১১ মার্চ দুপুরে অফিস চলাকালীন পৌর বিএনপির সদস্য সচিব ফরিদ মিয়া তার দলবল নিয়ে পৌরসভার পানি শাখার কর্মচারী গিয়াস উদ্দিন খন্দকারের রুমে প্রবেশ করে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে অতর্কিতভাবে হামলা চালিয়ে মারধর করে।

পৌর কর্মচারী ও বিএনপি কর্মী গিয়াস উদ্দিন খন্দকার অভিযোগ করে বলেন, ফরিদ মিয়া ও তার সহযোগীরা স্থানীয় কেন্দ্রীয় এক প্রভাবশালী বিএনপি নেতার প্রভাব খাটিয়ে টিসিবির মালামাল নেওয়ার প্রতিবাদ করায় তারা ক্ষিপ্ত হয়ে এ হামলা চালিয়েছে।

Wednesday, March 19, 2025

সাংবাদিক এইচ আর হীরার দাদার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

 


বরিশাল নগরীর ২২ নম্বর ওয়ার্ড জিয়া সড়ক এলাকায় বরিশাল প্রেসক্লাবের সহযোগী সদস্য সাংবাদিক এইচ আর হীরার দাদা মরহুম সেকেন্দার আলী হাওলাদারের রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে ২২ নম্বর ওয়ার্ডের বাইতুল মদিনা জামে মসজিদে এ দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়।


দোয়া মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় মুসুল্লি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। মরহুম সেকেন্দার আলী হাওলাদারের মেঝো ছেলে শাহিনুল ইসলাম শানু জানান, তার বাবা কাজিপাড়া নিবাসী হলেও বাইতুল মদিনা জামে মসজিদের একজন মুতওল্লি ছিলেন এবং মসজিদে জমি দান করেছিলেন। তাই প্রতি বছর এই মসজিদেই তার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেকেন্দার আলী হাওলাদার এর বড় ছেলে মোঃ নুরুল ইসলাম জানান, এ বছর প্রায় দুই শতাধিক মানুষের জন্য ইফতারির আয়োজন করা হয়। দোয়া মাহফিলে মরহুম সেকেন্দার আলী হাওলাদারের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলে মরহুমের আত্মার শান্তি কামনা করেন।

Monday, March 17, 2025

গৌরনদী পৌর বিএনপির সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ


 বিস্তারিত লিংক:

https://barisalsangbad.com/%e0%a6%97%e0%a7%8c%e0%a6%b0%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%80-%e0%a6%aa%e0%a7%8c%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%a6%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af/

বরিশালে ৫ মণ জাটকা ও ১ মণ চিংড়ি জব্দ


 বিস্তারিত লিংক: 

https://barisalsangbad.com/%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a7%ab-%e0%a6%ae%e0%a6%a3-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%9f%e0%a6%95%e0%a6%be-%e0%a6%93-%e0%a7%a7-%e0%a6%ae%e0%a6%a3-%e0%a6%9a%e0%a6%bf/

বরিশালে চুরির অভিযোগে দুই যুবককে হাত-পা বেঁধে নির্যাতন

 



বিস্তারিত লিংক: 

https://barisalsangbad.com/%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%9a%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%81/

যুবলীগ-নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় ছাত্রদল নেতাসহ আহত ১০


 বিস্তারিত লিংক: 

https://barisalsangbad.com/%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%9b/

Wednesday, March 12, 2025

বরিশাল শেবাচিম হাসপাতালের বহির্বিভাগে রোগী দেখা বন্ধ

 

বিস্তারিত লিংক:

https://barisalsangbad.com/%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2-4/

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২


বিস্তারিত লিংক: 

বরিশালে ডাকাত নেতাকে ছাড়াতে দলবল নিয়ে থানায় ছাত্রদল নেতা

বরিশালে ডাকাত নেতাকে ছাড়াতে দলবল নিয়ে থানায় ছাত্রদল নেতা



বিস্তারিত লিংক:

Saturday, March 8, 2025

‘অপারেশন ডেভিল হান্ট’ একমাসে বরিশালে গ্রেপ্তার সাড়ে ৩শ

 ‘অপারেশন ডেভিল হান্ট’ একমাসে বরিশালে গ্রেপ্তার সাড়ে ৩শ



বিস্তারিত লিংক: 

https://barisalsangbad.com/%e0%a6%85%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a8-%e0%a6%a1%e0%a7%87%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%8f%e0%a6%95/

বরিশালের বাজারগুলোতে বেড়েছে তরমুজের সরবরাহ

 বরিশালের বাজারগুলোতে বেড়েছে তরমুজের সরবরাহ




বিস্তারিত লিংক:

বরিশালের বাজারগুলোতে বেড়েছে তরমুজের সরবরাহ

 বরিশালের বাজারগুলোতে বেড়েছে তরমুজের সরবরাহ


বিস্তারিত লিংকে: 

https://barisalsangbad.com/%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a1/


Powered by Blogger.