বরিশাল/News বরিশালের সর্বশেষ সংবাদ
Showing posts with label পিরোজপুর. Show all posts
Showing posts with label পিরোজপুর. Show all posts

Tuesday, March 25, 2025

স্ত্রীর লাশ হাসপাতালে ফেলে রেখে পালালেন স্বামী

 


পিরোজপুরের নেছারাবাদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিথী আক্তার (১৮) নামে এক নববধূর লাশ ফেলে পালিয়েছেন স্বামী। এ ঘটনায় স্বামী ফাহিম হোসেন ও তার বাবা সোহাগ মিয়ার বিরুদ্ধে অভিযোগ করেছেন মেয়ের বাবা।

রোববার (২৩ মার্চ) রাত ১০টার দিকে সদর উপজেলার স্বরূপকাঠি পৌরসভার ১নং ওয়ার্ডের ছারছিনা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিথী আক্তারের হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

মৃত বিথী আক্তার উপজেলার ১ নং ওয়ার্ডের কৃষ্ণকাটি গ্রামের মিজানুর রহমানের মেয়ে। ফাহিম হোসেন একই ওয়ার্ডের ছারছিনা গ্রামের সোহাগ হোসেনের ছেলে।

এলাকাবাসী জানান, বিথী আক্তার গত ছয় মাস আগে পরিবারের অমতে প্রেম করে ফাহিম হোসেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়। ফাহিম বেকার থাকায় দুই পরিবারের সঙ্গে ঝগড়াঝাঁটি লেগেই থাকত। তারই ধারাবাহিকতা গতকাল তার স্বামী ও পরিবারের নির্যাতনে বিথী আক্তারের মৃত্যু হয় বলে জানিয়েছে স্থানীয়রা।

নিহতের বাবা মিজানুর রহমান বলেন, গত ছয় মাস আগে প্রেমের ফাঁদে ফেলে আমার মেয়েকে উঠিয়ে নিয়ে গেছে আমাদের প্রতিবেশী ফাহিম হোসেন। ছেলে বেকার থাকায় বিয়ের পর থেকে যৌতুক দাবি করে আসছিল ওই পরিবার। যৌতুকের দাবিতে প্রায় আমার মেয়েকে মারধর করত। রোববার মেয়েকে মারধর করে এবং তারা বলেছে আপনার মেয়েকে নিয়ে যান। পরে রাত দশটার দিকে হাসপাতাল থেকে ফোন করে বলে আপনার মেয়ে মারা গেছেন। দেখি ওখানে কেউ নেই শুধু মেয়ের লাশ পড়ে আছে। ওরা আমার মেয়েকে হত্যা করে পালিয়েছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, বিথী আক্তার নামের ওই মেয়েটি হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

ওয়ার্ড চৌকিদার মো. মাসুম হোসেন জানান, বিষয়টি শুনেছি। তবে এই দুই পরিবারের সঙ্গে দীর্ঘদিন পর্যন্ত মতবিরোধ রয়েছে। হাসপাতলে লাশ ফেলে রেখে পালিয়ে যাওয়ায় ওই পরিবারের সদস্যরা মেরে ফেলেছে বলে গুঞ্জন চলছে।

এ ব্যাপারে ইউনিয়ন পরিষদ সদস্য দেবকুমার জানান, বিষয়টা খুবই মর্মান্তিক। হাসপাতালে লাশ ফেলে রেখে পালিয়ে যাওয়াটা ঠিক হয়নি।

এ বিষয়ে নেছারাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাধেশ্যাম সরকার জানান, লাশ থানায় আনা হয়েছে। একটি লিখিত অভিযোগ পেয়েছি। ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর মর্গে পাঠানো হবে। মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Saturday, March 22, 2025

মসজিদ থেকে ৫ লাখ টাকা লুট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক গ্রেফতার

 


পিরোজপুর শহরে নির্মাণাধীন সদর উপজেলা মডেল মসজিদের ক্যাম্পাসে হামলা, ভাঙচুর, মারধর এবং সেখান থেকে ৫ লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুসাব্বির মাহমুদ সানিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দুপুরে শহরের ব্র্যাক ব্যাংকের সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এর আগে শুক্রবার দুপুরে সানির নেতৃত্বে ১০-১২ জনের একটি দল হামলা, ভাঙচুর, কর্মচারীদের মারধর ও টাকা ছিনতাইয়ের ঘটনায় নির্মাণাধীন মডেল মসজিদে।

এসব অভিযোগের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শনিবার সকালে সদর থানায় এ ব্যাপারে সানির নামে একটি ছিনতাই মামলা করেছেন নির্মাণাধীন মসজিদটির সাইট ম্যানেজার মো. শহিদুল ইসলাম।

সানিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান।

কাজী ডাকতে যান হাসান, প্রেমিকাকে নিয়ে পালালেন বন্ধু

 


বিয়ের জন্য বাড়ি থেকে প্রেমিকের সঙ্গে পালিয়েছেন প্রেমিকা। বন্ধুর কাছে প্রেমিকাকে রেখে কাজী আনতে গেলে তাকে **** নিয়েই পালিয়ে যান সেই বন্ধু। অতঃপর অপহরণের মামলায় প্রেমিক ও তার বন্ধু ইলিয়াস খানকে যেতে হলো কারাগারে।
সোমবার (১৭ মার্চ) পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামে এমন ঘটনা ঘটেছে।
মামলা সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আব্দুল কুদ্দসের ছেলে আটোরিকশাচালক মো. হাসানের (২৯) সঙ্গে একই এলাকার ১৪ বছরের এক কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে হাসান ও তার প্রেমিকা পালিয়ে বিয়ের সিদ্ধান্ত নেয়।
সে অনুযায়ী সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বন্ধু মো. ইলিয়াস খানের (২৩) সহায়তায় বাড়ি থেকে পালিয়ে ভান্ডারিয়া পৌরসভার ১নং ওয়ার্ডে আসেন তারা। সেখানে হাসান তার বন্ধু ইলিয়াস খানের কাছে প্রেমিকাকে রেখে কাজী আনতে যান। এই সুযোগে হাসান বন্ধুর প্রেমিকাকে নিয়ে পালায়। এরপর হাসান চেষ্টা করেও প্রেমিকা ও বন্ধুর সঙ্গে যোগাযোগে ব্যর্থ হয়। পরে ২১ মার্চ দুপুরে ইলিয়াস ও বন্ধুর প্রেমিকা ভান্ডারিয়া বাজারে কেনাকাটা করতে এলে স্বজনদের কাছে ধরা পড়ে।
এ ঘটনায় কিশোরীর বাবা তাবলিগ জামায়াতে নেত্রকোনা থাকায় এবং মা রাজি না হওয়ায় সংশ্লিষ্ট ওয়ার্ডের চৌকিদার মো. জামল আকন বাদী হয়ে ভান্ডারিয়া থানায় অপহরণের মামলা করেন। সেই মামলায় পুলিশ হাসান ও ইলিয়াসকে গ্রেপ্তার করেছে।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আনওয়ার জানান, ওই কিশোরীকে অপহরণ করায় মামলা দায়ের করা হয়েছে। সে মামলায় হাসান ও ইলিয়াসকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছি।



Saturday, February 22, 2025

পিরোজপুরে সিভিল সার্জনসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

 

পিরোজপুরে সিভিল সার্জনসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা



পিরোজপুরের সিভিল সার্জন ও তিন চিকিৎসকসহ নয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. শরীফ শেখ বাদী হয়ে বৃহস্পতিবার মামলাটি দায়ের করেন। তবে শনিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে  বিষয়টি নিশ্চিত করেছে দুদক। 

https://barisalsangbad.com/%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%9c%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%b9/

Thursday, February 20, 2025

Powered by Blogger.