বরিশাল/News বরিশালের সর্বশেষ সংবাদ
Showing posts with label ভোলা. Show all posts
Showing posts with label ভোলা. Show all posts

Thursday, March 20, 2025

বাথরুমে ডেকে নিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ


 

ভোলার লালমোহনে নানা বাড়ির প্রতিবেশীর বাথরুমে ডেকে নিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে পঞ্চাশোর্ধ এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার বিকালে লালমোহন সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড চেয়ারম্যান বাজার সংলগ্ন লাঠিয়াল বাড়িতে এ ঘটনা ঘটে।স্থানীয় কয়েকজন ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। পরে সংবাদ পেয়ে রাতে লালমোহন থানা পুলিশ ঘটনার শিকার শিশুকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এ ঘটনায় শিশুটির বড় মা (নানির মা) বাদী হয়ে লালমোহন থানায় মামলা করেছেন।

লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, ভিকটিম শিশুটিকে উদ্ধার করে বুধবার সকালে ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দির জন্য ভোলা সদরে পাঠানো হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। অভিযুক্ত আব্দুল মান্নান পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, লালমোহন সদর ইউনিয়নের চেয়ারম্যান বাজারের কাছে লাঠিয়াল বাড়িতে নানা বাড়িতে থাকতো শিশু। এখানে প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করত। তার বাবার বাড়ি চরফ্যাশনে। শিশুটির দিকে নজর পরে নানা বাড়ির পাশের প্রতিবেশী আব্দুল মান্নান ওরফে মনুর। মঙ্গলবার বিকাল ৪টার দিকে শিশুটিকে ফুসলিয়ে প্রতিবেশী মনোয়ারের ঘরের বাথরুমে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়। ঘটনার পর শিশুটি নানা বাড়ির লোকজনকে জানালে তারা স্থানীয় কয়েকজনকে জানান।


Monday, March 3, 2025

চরফ্যাশনে ‘চোর’ অ্যাখ্যা দিয়ে দুচোখ তুলে নিল গ্রামবাসী

 চরফ্যাশনে ‘চোর’ অ্যাখ্যা দিয়ে দুচোখ তুলে নিল গ্রামবাসী



https://barisalsangbad.com/%e0%a6%9a%e0%a6%b0%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b6%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%85%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%96%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/

ভোলায় যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক

ভোলায় যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক

Saturday, February 22, 2025

স্কুল থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

 

স্কুল থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার


ভোলা শহরের টাউন ক‌মি‌টি মাধ্যমিক বিদ্যালয় (বাংলা স্কুল) মাঠের ভাসানীর মঞ্চ থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পু‌লিশ। শ‌নিবার সকাল সাড়ে ৭টার দিকে লাশটি উদ্ধার ক‌রা হয়।

নিহত যুবকের নাম ফা‌হিম আহমেদ মুন (২৬)।  তি‌নি ব‌রিশাল সি‌টি করপোরেশনের ২৪ নাম্বার ওয়ার্ডের বা‌সিন্দা সে‌লি‌ম মিয়ার ছেলে। সেলিম মিয়া ভোলা জজ কোর্টের অফিস সহায়ক পদে কর্মরত রয়েছেন।

পু‌লিশ জানান, শুক্রবার বা‌ড়ি থে‌কে বের হন মুন। এরপর আর বা‌ড়ি ফিরে আসেননি তিনি। শ‌নিবার সকালে স্থানীয়রা ভাসানীর মঞ্চে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে নিহতের প‌রিবার‌ ও পু‌লিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে পু‌লিশ।

ভোলা ম‌ডেল থানার ওসি হাসনাইন পারভজ বলেন, ‘বাংলা স্কুলের সি‌সিটি‌ভির ফুটে‌জে ওই যুবক আত্মহত্যা ক‌রতে দেখা যায়।’ তবে কী কারণে ওই যুবক আত্মহত্যা করেছে তা জানা যায়নি।



ভোলায় ভাসানীর মঞ্চ থেকে যুবকের মরদেহ উদ্ধার

ভোলায় ভাসানীর মঞ্চ থেকে যুবকের মরদেহ উদ্ধার


ভোলা শহরের টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয় বা বাংলা স্কুল মাঠের ভাসানী মঞ্চ থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম ফাহিম আহমেদ মুন। তিনি বরিশাল সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সেলিম মিয়ার ছেলে। তবে দীর্ঘদিন ধরে তারা সপরিবারে ভোলা শহরের কাঁচাবাজার সংলগ্ন এলাকায় একটি বাড়িতে ভাড়া রয়েছেন।

Thursday, February 20, 2025

কোতোয়ালি মডেল থানার সফল অভিযান

      কোতোয়ালি মডেল থানার সফল অভিযান



বরিশাল কোতোয়ালি মডেল থানার অভিযানে চরমোনাই মাহফিলে চুরি হওয়া ৬৪টি মোবাইল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আন্তজেলা চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা

বিস্তারিত লিংকে: 

Powered by Blogger.