বরিশাল/News বরিশালের সর্বশেষ সংবাদ
Showing posts with label বিনোদন. Show all posts
Showing posts with label বিনোদন. Show all posts

Saturday, February 22, 2025

কাউকে প্রয়োজন হলেই দেখবেন আপনি একা: পরীমণি

 

কাউকে প্রয়োজন হলেই দেখবেন আপনি একা: পরীমণি



তরুণ গায়ক শেখ সাদীকে নিয়ে নতুন করে আলোচনায় চিত্রনায়িকা পরীমণি। দুজনের পরিচয় কয়েক বছরের হলেও সম্প্রতি আদালত চত্বরে পরীমণীর সঙ্গে দেখা যায় শেখ সাদীকে, যেমনটা এর আগে দেখা যায়নি। এরপর থেকে তাদের নিয়ে শুরু নানা আলোচনা। 

এছাড়া দুই সন্তানকে নিয়ে সিংগেল মাদারের দায়িত্ব যেন এখন তার গুরুদায়িত্ব, তা বলার বাকি রাখে না।তবে এত দায়িত্ব আর কাজের মাঝেও একাকীত্ব যেন ঘিরে ধরেছে চিত্রনায়িকা পরীমণিকে। ঠিক এমনই আভাস দিয়ে নিজের ফেসবুকে পোস্ট দিয়েছেন ঢালিউড নায়িকা। সেই পোস্টে আবার পাওয়া গেল পরীমণির অসুস্থতার সেই পোস্টে লেখেন, ‘এই একজীবন যে কত অভিজ্ঞতা! একা একজন হয়ে ১০০ জনের কাজ বা দায়িত্ব সামলানো কি যে নিদারুণ সুন্দর! আপনি ভাববেন, এই তো কত মানুষ আছে আপনার কাছে, আপনি যেমন থাকেন সবার হয়ে। কিন্তু বিশ্বাস করেন, শুধু একবার অসুস্থ বা কোনো কারণে কাউকে ভীষণ প্রয়োজন হয়ে উঠুক আপনার, ঠিক তখনই দেখবেন আপনি একা, একদমই একা।’

পরীমণি লেখেন, ‘প্রত‍্যেকটা মানুষের এই জীবনে এই সময়টা আসা দরকার। যত তাড়াতাড়ি আসবে আর আপনার এমন উপলব্ধি যত তাড়াতাড়ি হবে ততই ভালো। আপনার ভালো সময় উদযাপন বা উপভোগের লোকের যেমন অভাব পরে না, ঠিক তেমনি আপনার নিজের দরকারে আপনি আপনার একাই সব- এটা বুঝে যাওয়া জীবনের সবচেয়ে দারুণ ব্যাপার।’

পরীমণি আরও লেখেন, ‘এখানে একটা বার আপনি উতরে গেলেন, তো কে ঠেকায় আপনাকে আর?’



Thursday, February 20, 2025

কোতোয়ালি মডেল থানার সফল অভিযান

      কোতোয়ালি মডেল থানার সফল অভিযান



বরিশাল কোতোয়ালি মডেল থানার অভিযানে চরমোনাই মাহফিলে চুরি হওয়া ৬৪টি মোবাইল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আন্তজেলা চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা

বিস্তারিত লিংকে: 

Powered by Blogger.