বরিশাল/News বরিশালের সর্বশেষ সংবাদ
Showing posts with label বরিশাল সংবাদ | Barisal News | Last Update News. Show all posts
Showing posts with label বরিশাল সংবাদ | Barisal News | Last Update News. Show all posts

Saturday, November 15, 2025

বরিশালে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় দুই যুবক আটক

 




‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় বেলতলা খেয়াঘাটে দুই যুবক আটক

বরিশাল নগরীর বেলতলা খেয়াঘাট এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে হোসেন হাওলাদার ও মোঃ সাব্বির নামের দুই যুবককে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন— নগরীর ৫ নং ওয়ার্ডস্থ পলাশপুর এলাকার মাসুম হাওলাদারের ছেলে হোসেন হাওলাদার এবং একই এলাকার মোজাম্মেল শরীফের ছেলে মোঃ সাব্বির শরীফ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে বেলতলা খেয়াঘাট সংলগ্ন সুন্দরবন শিপইয়ার্ডের ভিতরে ১৪-১৫ জন যুবক একসাথে জড়ো হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকে। এতে এলাকাবাসীর মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং হুলস্থুল পরিস্থিতি সৃষ্টি হয়। পরে খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হোসেন ও সাব্বিরকে আটক করে।

আটকের সত্যতা নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, “ঘটনাস্থলে কিছু যুবক স্লোগান দেয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর দু’জনকে আটক করা হয়। পরবর্তী আইনি প্রক্রিয়ায় তাদের কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।”

কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, “বেলতলা খেয়াঘাট এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় কাউনিয়া থানা পুলিশ দু’জনকে আটক করে আমাদের থানায় হস্তান্তর করেছে। বিষয়টি আমরা গুরুত্বসহকারে বিবেচনা করছি। প্রাথমিকভাবে জানা গেছে, তারা নিজেদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে স্লোগান দিয়েছিল। তদন্ত করে ঘটনার প্রকৃতি, উদ্দেশ্য এবং অন্য কেউ জড়িত ছিল কিনা সেটাও যাচাই করা হবে। আইন নিজের গতিতে চলবে এবং কেউ অরাজকতা সৃষ্টি করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Friday, November 14, 2025

বরিশালে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ নারী আটক

 

বরিশালে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ নারী আটক

বরিশাল, ১৪ নভেম্বর ২০২৫:
বরিশালের বন্দর থানাধীন চরকাউয়া (হিরননগর) এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ লাকী আক্তার (৩৬) নামের এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বরিশাল।

বৃহস্পতিবার সকাল ০৮:৪৫ মিনিটে পরিচালিত এ অভিযানে লাকী আক্তারের বসতঘরের প্রবেশ কক্ষে তল্লাশি চালিয়ে তার বুকের ভেতরে লুকানো অবস্থায় একটি ছোট পার্স উদ্ধার করা হয়। পরে পার্সের ভেতর পলিথিনে মোড়ানো ১৫ পিস মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়, যার মোট ওজন ১.৫ গ্রাম

অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আটককৃত নারীকে সংশ্লিষ্ট আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আটক ব্যক্তি হলেন চরকাউয়া (হিরননগর) এলাকার লাকী আক্তার (৩৬)

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বরিশালের উপপরিচালক জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে অব্যাহত থাকবে।


বরিশালের বিভাগীয় ও জেলা প্রশাসনে রদবদল


 বরিশালের বিভাগীয় ও জেলা প্রশাসনে রদবদল



বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাওছার-কে ভূমি মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুর রহমান-কে বরিশাল বিভাগের নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।


অন্যদিকে, বরিশালের জেলা প্রশাসক দেলোয়ার হোসেন-কে বাণিজ্য মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তাঁর স্থানে নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিচ্ছেন খায়রুল আলম সুমন।


প্রশাসনের এই রদবদলকে কেন্দ্র করে বিভাগজুড়ে নতুন প্রশাসনিক কাঠামোতে গতি সঞ্চার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Wednesday, November 12, 2025

বরিশাল নদী বন্দরে শ্রমিকলীগ কর্মী নাসিরের দাপট: প্রবেশ টিকিট কালোবাজারি ও দূর্নীতির ছায়া

 


বরিশাল নদী বন্দরে শ্রমিকলীগের এককর্মী নাসিরকে কেন্দ্র করে এলাকায় নানা ধরনের অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগ উঠেছে। স্থানীয় ও বিশ্বাসযোগ্য সূত্রগুলো দাবি করছে, স্থানীয় শুল্ক প্রহরী ও কয়েকজনের সঙ্গে যোগসাজশে নাসির দীর্ঘদিন ধরে প্রবেশ টিকিট কালোবাজারি, ঘাট নিয়ন্ত্রণ ও অনৈতিক আয়-রসদ পরিচালনা করে আসছে। এসব কাণ্ডে নাসিরের ভূমিকা নিয়ে জনগণের মধ্যে ক্ষোভ রয়েছে এবং তাঁর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে।


স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বেকার আওয়ামী লীগ সরকারের সময় মহানগর শ্রমিকলীগ সভাপতি পরিমল চন্দ্র দাসের প্রভাব শুরুতেই বরিশাল নদী বন্দরের কার্যক্রম সংগ্রহ-প্রসেসিংয়ে দৃশ্যমান ছিল। ওই সময় থেকেই নাসিরকে ঘাটের নানা কাজে যুক্ত করে রাখা হয়—যার সূত্র ধরে পরবর্তীতে টিকিট কালোবাজারি ও অবৈধ আয়-রসদের অভিযোগ ওঠে।


অভিযোগের একটি উল্লেখযোগ্য ঘটনার সময় হিসেবে ২০২৪ সালের ২৫ মার্চের রাতের ঘটনাটিকে যারা অনুসরণ করেছেন তারা বলছেন—নদী বন্দরের ২ নং কাউন্টারে কর্মরত শুল্ক প্রহরীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে কানে ধরে ওঠবস ও মারধরের অভিযোগে তোলা হয়। সেই ঘটনায় তিন শুল্ক প্রহরীকে সাময়িক বরখাস্ত করা হয়; ঘটনা তদন্তে নাসিরকে সরাসরি ছোঁয়া না গেলেও তিনি কৌশলে পলানবাহিত হয়েছেন বলে অভিযোগ রয়েছে।


আরও অভিযোগ উঠেছে, ২০২২ সালের ২৭ জুন দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক অভিযানে বন্দরের ২ নং কাউন্টার থেকে ৮৬৩টি পুনরায় বিক্রয়ের জন্য রক্ষিত প্রবেশ টিকিট ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছিল। ওই ঘটনার পরেও স্থানীয়ভাবে জড়িতদের বিরুদ্ধে কড়াকড়ি চলে—কিন্তু নাসির সে সময়ে কীভাবে অক্ষত থাকলেন—এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।


সূত্রগুলো আরও বলেছে, তদারকি ও বদলি-নিয়োগের কিছু পদক্ষেপ নেয়া হলেও দীর্ঘমেয়াদি নজরদারি ও দৃষ্টান্তমূলক শাস্তি না থাকায় নাসির পুনরায় সক্রিয় হয়ে ওঠেন এবং দেবনাগর ঘাটে ও অন্যান্য কার্যক্রমে প্রভাব তৈরি করেন। স্থানীয়রা বলেন, শ্রমিকলীগের শীর্ষ পর্যায়ের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে।


সংবাদটি নিশ্চিত করতে বরিশাল নদী বন্দর কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করা হলে প্রয়োজনীয় তথ্য নেওয়া যাচ্ছিল না। নাসিরের ব্যবহৃত নম্বরে একাধিকবার রিং করা হলেও ফোন রিসিভ করা হয়নি। স্থানীয় এক রাজনৈতিক পরিচিত সূত্র নাম প্রকাশ না করতে চাওয়ায় বলেন, “নাসিরের সঙ্গে এমনকি মহানগর শ্রমিকলীগের কেউ কেউও যোগযোগ রাখেন—তার প্রভাব বিস্তার দীর্ঘদিনের।”


অভিযোগ ভিত্তিক সংবাদে সতর্কতা: উপরে বর্ণিত অনিয়ম ও অভিযেগসমূহ স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্য ও অভিযোগভিত্তিক; এখনও আইনগতভাবে প্রমাণিত হয়নি। এই বিষয়ে সংশ্লিষ্টদের মন্তব্য নেওয়া ব্যর্থ হলে তা আলাদা করে উল্লেখ করা হয়েছে। যদি কর্তৃপক্ষ বা অভিযুক্ত পক্ষ থেকে প্রতিষ্ঠিত কোনো প্রতিকার, ব্যাখ্যা বা বক্তব্য পাওয়া যায়, তা পরবর্তী খবরে তৎক্ষণাৎ যুক্ত করা হবে।


স্থানীয় জনগণ ও নাগরিক সামাজিক সংগঠনগুলো অবিলম্বে তদন্ত ও দায়সর্বতার দাবি জানান। তারা বলেন, সরকারি রাজস্ব রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনকে দ্রুত এবং স্বচ্ছ তদন্তের উদ্যোগ নেওয়া উচিত—নাহলে বন্দরের স্বাভাবিক সেবা ও সাধারণ ভোক্তার অধিকার আর নিরাপদ থাকবে না।

ফরম ফিলাপ ফি বাড়ানোর প্রতিবাদে বরিশাল টেক্সটাইল ইনস্টিটিউটে শাটডাউন ঘোষণা


 

📍 ক্যাম্পাস  প্রতিনিধি

"ডিপ্লোমা ইন টেক্সটাইল" কোর্সের ফরম ফিলাপ ফি ৬২ শতাংশ বৃদ্ধির প্রতিবাদে বরিশাল টেক্সটাইল ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন ও পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় ক্যাম্পাস প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন,
সম্প্রতি বস্ত্র অধিদপ্তর হঠাৎ করেই ফরম ফিলাপ ফি প্রায় ৭০০ টাকা বাড়িয়ে দিয়েছে, যা পূর্বের তুলনায় ৬০ শতাংশেরও বেশি।
এই সিদ্ধান্তকে অযৌক্তিক ও শিক্ষাবান্ধব নীতির পরিপন্থী বলে দাবি করেন তারা।

শিক্ষার্থীরা বলেন, “আমরা যারা সরকারি টেক্সটাইল ইনস্টিটিউটে পড়ি, তাদের অধিকাংশই মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের সন্তান। হঠাৎ এত ফি বাড়ানো আমাদের জন্য একপ্রকার অর্থনৈতিক চাপ।”

তাদের অভিযোগ, পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে ভর্তি ফি তুলনামূলকভাবে অনেক কম হলেও টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের কাছ থেকে ৫৮০০ টাকা পর্যন্ত ফি নেওয়া হচ্ছে।
একই পর্যায়ের শিক্ষা ব্যবস্থায় কেন এমন বৈষম্য—সে প্রশ্নও তোলেন তারা।

শিক্ষার্থীদের দাবি— “শিক্ষা অধিদপ্তর ও বস্ত্র অধিদপ্তরের প্রশাসনিক পার্থক্য থাকতে পারে, কিন্তু শিক্ষার্থীর অধিকার নিয়ে বৈষম্য মেনে নেওয়া যায় না। শিক্ষা একটি জাতীয় অধিকার, ব্যবসার বিষয় নয়।”

তারা আরও অভিযোগ করেন,
শিক্ষার মানোন্নয়ন বা অবকাঠামোগত উন্নয়নে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। শিক্ষক সংকট, ল্যাবের যন্ত্রপাতি অচল, ক্লাসে সুযোগ-সুবিধার অভাবের মধ্যেই চলছে পাঠদান।

🎓 শিক্ষার্থীদের চার দফা দাবি:

১️⃣ ফরম ফিলাপ ফি বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং পূর্বের ফি বহাল রাখতে হবে।
২️⃣ ভর্তি ফি কমাতে হবে।
৩️⃣ শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়ন করতে হবে।
৪️⃣ ভবিষ্যতে শিক্ষার্থীদের অগ্রিম নোটিশ ছাড়া কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়া যাবে না।


শিক্ষার্থীরা বস্ত্র অধিদপ্তরকে ২৪ ঘণ্টার সময়সীমা দিয়ে জানায়—
এই সময়ের মধ্যে সিদ্ধান্ত প্রত্যাহার না হলে তারা ফরম ফিলাপ বর্জন এবং সকল একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করবে।

তারা বলেন, “আমরা সংঘাত চাই না, আমরা চাই ন্যায্য অধিকার। শিক্ষা নিয়ে ব্যবসা চলবে না, চলবে না।”


আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বরিশালে বিএনপির প্রতিরোধ মিছিল ও রাতে মোটরসাইকেল মহড়া

 


বরিশাল প্রতিনিধি | 🗓️ ১২ নভেম্বর ২০২৫

আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বরিশাল নগরীর ৫ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে প্রতিরোধ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) বিকেলে নগরীর ৫ নং ওয়ার্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরীন

মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকারের দমন-নিপীড়ন, নির্যাতন ও নৈরাজ্যের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। গণতন্ত্র ও ভোটাধিকারের আন্দোলনে বিএনপি সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করবে।

এরপর রাতের বেলায় বরিশাল নগরীর বিভিন্ন সড়কে মোটরসাইকেল মহড়া পরিচালনা করেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরীন
এ সময় মহানগর বিএনপির সদস্য, বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মী ও বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

মহড়ায় অংশ নিয়ে আফরোজা খানম নাসরীন বলেন, “ম্যাসেজ একটাই — জাদুঘরের আওয়ামী লীগ, এই বাংলায় ঠাঁই নাই।”


Tuesday, March 11, 2025

বিএনপি চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সুস্থতা কামনায় বিএম কলেজ ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল

 বিএনপি চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সুস্থতা কামনায় বিএম কলেজ ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল


বিস্তারিত লিংক:

https://barisalsangbad.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%9a%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%a8-%e0%a6%93-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0/

ধর্ষকদের কঠিন বিচারের দাবিতে ফুঁসে উঠছে বরিশাল

 ধর্ষকদের কঠিন বিচারের দাবিতে ফুঁসে উঠছে বরিশাল



বিস্তারিত লিংক:

বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে চালু হচ্ছে দর্শনার্থী কার্ড

 

বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে চালু হচ্ছে দর্শনার্থী কার্ড


Sunday, March 9, 2025

রমজানে বরিশালবাসীর নিরাপত্তায় বিএমপির বিশেষ টহল

রমজানে বরিশালবাসীর নিরাপত্তায় বিএমপির বিশেষ টহল



বিস্তারিত লিংক:

নগরীর কাউনিয়া এলাকা থেকে ডাকাত সন্দেহে ৪জনকে আটক করল এলাকাবাসী

নগরীর কাউনিয়া এলাকা থেকে ডাকাত সন্দেহে ৪জনকে আটক করল এলাকাবাসী (ভিডিও)


 



 

👉 সরাসরি ভিডিও লিংক- Facebook Video Link

Saturday, March 8, 2025

বরিশালের বাজারগুলোতে বেড়েছে তরমুজের সরবরাহ

 বরিশালের বাজারগুলোতে বেড়েছে তরমুজের সরবরাহ


বিস্তারিত লিংকে: 

https://barisalsangbad.com/%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a1/


Wednesday, March 5, 2025

বরিশাল: সর্বশেষ বরিশাল নিউজ, ইতিহাস, দর্শনীয় স্থান ও লাইভ আপডেট | Barisal News & Updates | "বরিশাল: ইতিহাস, দর্শনীয় স্থান ও সর্বশেষ সংবাদ"

বরিশাল: সর্বশেষ বরিশাল নিউজ, ইতিহাস, দর্শনীয় স্থান ও লাইভ আপডেট | Barisal News & Updates | 

"বরিশাল: ইতিহাস, দর্শনীয় স্থান ও সর্বশেষ সংবাদ"



বরিশালের সর্বশেষ খবর, ঐতিহ্য, দর্শনীয় স্থান, আবহাওয়া ও ব্রেকিং নিউজ জানতে পড়ুন বরিশাল সংবাদ। বরিশাল নিউজ ও লাইভ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।


বরিশাল বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শহর। পদ্মা, মেঘনা ও কীর্তনখোলার মিলনস্থলে অবস্থিত এই শহরটি রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে গুরুত্বপূর্ণ। চলুন জেনে নেওয়া যাক বরিশালের ইতিহাস, দর্শনীয় স্থান এবং সর্বশেষ খবর।

বরিশালের সংক্ষিপ্ত ইতিহাস

বরিশাল একসময় "বাকলা চন্দ্রদ্বীপ" নামে পরিচিত ছিল। ব্রিটিশ শাসনামলে এটি গুরুত্বপূর্ণ নদীবন্দর হয়ে ওঠে। একসময় এটি ব্যবসা-বাণিজ্যের কেন্দ্রবিন্দু ছিল এবং এখান থেকে নৌপথে সারা দেশে পণ্য সরবরাহ করা হতো।

বরিশালের দর্শনীয় স্থান

১. দুর্গাসাগর দীঘি – বরিশালের অন্যতম প্রাচীন জলাশয়, যা পর্যটকদের আকর্ষণের কেন্দ্র।
2. শের-ই-বাংলা স্মৃতি জাদুঘর – বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর স্মৃতিতে গড়া ঐতিহাসিক স্থান।
3. গুটিয়া মসজিদ (Baitul Aman Jame Masjid) – বাংলাদেশের অন্যতম সুন্দর মসজিদ।
4. কুয়াকাটা সমুদ্র সৈকত – বরিশাল বিভাগের সুন্দরতম পর্যটনকেন্দ্র।
5. বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস – শিক্ষার্থীদের প্রাণকেন্দ্র ও গবেষণার স্থান।

বরিশালের অর্থনীতি ও ব্যবসা

বরিশালের অর্থনীতি মূলত কৃষিভিত্তিক। ধান, পান ও সুপারি চাষ এই অঞ্চলের অর্থনীতির মূল চালিকা শক্তি। নদীবন্দর থাকায় মাছ ও নৌপরিবহন শিল্পও সমৃদ্ধ।

বরিশালের সর্বশেষ সংবাদ ও আপডেট

বরিশালের প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের নিউজ পোর্টালের সাথে থাকুন। আমরা আপনাদের জন্য তুলে ধরব:

  • রাজনীতি: বরিশালের স্থানীয় ও জাতীয় রাজনৈতিক আপডেট।
  • অর্থনীতি: ব্যবসা-বাণিজ্যের সংবাদ ও বিশ্লেষণ।
  • খেলাধুলা: বরিশাল অঞ্চলের ক্রীড়া সংক্রান্ত সকল আপডেট।
  • আবহাওয়া: বরিশালের বর্তমান ও পূর্বাভাসভিত্তিক আবহাওয়া তথ্য।

উপসংহার

বরিশাল তার ঐতিহ্য, প্রকৃতি ও সমৃদ্ধ ইতিহাসের জন্য সুপরিচিত। এই অঞ্চলের সর্বশেষ খবর জানতে নিয়মিত ভিজিট করুন বরিশাল আপডেট নিউজ। আমাদের সাইটে নিয়মিত আপডেট পাওয়া যাবে, যা আপনাকে সবসময় তথ্যসমৃদ্ধ রাখবে।


Friday, February 21, 2025

অমর একুশে ফেব্রুয়ারি আজ

 অমর একুশে ফেব্রুয়ারি আজ



অমর একুশে ফেব্রুয়ারি আজ। চতুর্দিকে বেজে ওঠা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি’ গানের সুমধুর সুর এ দিনের জানান দিচ্ছে। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠার জন্য বুকের রক্তে রাজপথ রঞ্জিত করেছিলেন এ দেশের ছাত্র-তরুণরা। সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর, অহিউল্লাহদের এই আত্মত্যাগ পৃথিবীর ইতিহাসে অনন্য উদাহরণ। এই সংগ্রামের মধ্য দিয়ে বাংলাকে তৎকালীন পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়া হয়।

শুধু তাই নয়, ভাষার জন্য একটি জাতির অসাধারণ এই ভালোবাসাকে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থাও (ইউনেস্কো)। ১৯৯৯ সালে এই সংস্থাটি একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে। এর পর থেকে বিশ্বের ১৮৮টি দেশে একযোগে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে।

এই ভূখণ্ডে রাষ্ট্রভাষা আন্দোলনের প্রথম সূত্রপাত ঘটেছিল ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি করাচিতে অনুষ্ঠিত পাকিস্তানি গণপরিষদের প্রথম অধিবেশনে। এর মূল নায়ক ছিলেন পূর্ব পাকিস্তানের কংগ্রেস দলীয় সংসদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত। তিনি ইংরেজি ও উর্দুর পাশাপাশি বাংলাকে পরিষদীয় ভাষা করার প্রস্তাব দিয়েছিলেন। তার বক্তব্য ছিল, ‘পাকিস্তানের ৬ কোটি ৯০ লাখের মধ্যে বাংলা ভাষার মানুষ ৪ কোটি ৪০ লাখ। এদিক থেকে বাংলা ভাষা পাকিস্তানের রাষ্ট্রভাষা হওয়া দরকার।’

এই প্রস্তাবের বিরোধিতা করে পরিষদের নেতা লিয়াকত আলী খান বলেছিলেন, ‘পাকিস্তানের ভাষা মুসলিম রাষ্ট্রের ভাষা হবে।

এর তিন দিন আগে ২০ ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তানের জনগণের প্রতি অবিচারের প্রতিবাদ করেছিল তমদ্দুন মজলিস রাষ্ট্রভাষা সাব-কমিটি ও পূর্ব পাকিস্তান মোছলেম ছাত্রলীগ। পাকিস্তানের মুদ্রা, টিকিট, মানি অর্ডার ফরম, নৌ ও অন্যান্য বিভাগে নিয়োগের জন্য টেস্ট পরীক্ষায় বাংলা ভাষা বাদ দেওয়ার প্রতিবাদে দাঁড়িয়েছিলেন তারা।

পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দুর প্রতিবাদে মার্চের প্রথম সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভাগীয় শহরের কলেজ, স্কুলগুলোতে বাংলা ভাষার রাষ্ট্রীয় মর্যাদার দাবিতে ছাত্রছাত্রীরা বিক্ষোভ-প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন। পুলিশের লাঠিচার্জে পূর্ব বাংলার সাবেক প্রধানমন্ত্রী এ কে ফজলুল হকসহ প্রায় ৫০ জন আহত হয়েছিলেন।

এরই ধারাবাহিকতায় ভাষা আন্দোলন চূড়ান্ত রূপ পায় ১৯৫২ সালে। ভাষার দাবিতে ২১ ফেব্রুয়ারি ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়। সেদিন ভোরবেলায় ছা্ত্রছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় সমবেত হয়েছিলেন। সভা-মিছিল বন্ধ করার জন্য সরকার ১৪৪ ধারা জারি করে। আব্দুল মতিনের নেতৃত্বে ছাত্রছাত্রীরা ১৪৪ ধারা ভঙ্গের সিদ্ধান্ত নেন। আমতলায় গাজীউল হকের সভাপতিত্বে সকাল ১১টার দিকে সাধারণ ছাত্রসভা শুরু হয়। সেখানে সিদ্ধান্ত হয়, ১৪৪ ধারা ভঙ্গ করে ১০ জন করে শিক্ষার্থীর এক একটি দল মিছিল নিয়ে বের হবেন।

এদিকে পুলিশ লাঠি হাতে কর্ডন করে ফটকে দাঁড়িয়ে আর বাকিরা রাইফেল হাতে পজিশন নিয়ে অবস্থান নিয়েছিল। পুলিশি তৎপরতার মুখে গ্রেপ্তার এড়াতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা প্রতিটি দলের সামনে অবস্থান নিয়েছিলেন। হালিমা খাতুন, রওশন আরা বাচ্চু, সাফিয়া খাতুন স্কুল শিক্ষার্থীদের নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে বেরিয়ে এসেছিলেন। প্রথম ও দ্বিতীয় দলের ছাত্রদের পুলিশ ট্রাকে তুলে নেয়। আপসহীন বিক্ষুব্ধ ছাত্রছাত্রীদের ধাক্কায় পুলিশ কর্ডন ভেঙে যায়। সঙ্গে সঙ্গে শুরু হয় পুলিশের লাঠিচার্জ।

তৎকালীন পত্রপত্রিকার তথ্য অনুযায়ী, বিকেল প্রায় ৩টার দিকে মিছিল মেডিকেল কলেজের মোড়ে পৌঁছলে জেলা প্রশাসক কোরেশীর নির্দেশে পুলিশ অবিরাম গুলিবর্ষণ করেছিল। পুলিশের গুলিতে সেদিন শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমএ ক্লাসের ছাত্র মোহাম্মদ সালাহউদ্দীন, আব্দুল জব্বার, আবুল বরকত এবং বাদামতলী কমার্শিয়াল প্রেসের মালিকের ছেলে রফিকউদ্দীন আহমদ (২৭) মারা যান। তবে পরবর্তীকালে সালাহউদ্দীন সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

একুশে ফেব্রুয়ারি গুলিতে ছাত্রদের মৃত্যুসংবাদে বাংলা ভাষার প্রাণের দাবি সারা দেশে স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে। ২২ ফেব্রুয়ারি ঢাকায় প্রতিবাদ মিছিলে গুলি চালানো হলে নিহত হন আবদুস সালাম, সফিউর রহমান ও কিশোল অহিউল্লাহ।

এই আন্দোলনের ধারাবাহিকতায় পাকিস্তানি শাসকগোষ্ঠী বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি মেনে নিতে বাধ্য হয়।

১৯৫২ সালের অবিস্মরণীয় সেই ঘটনার পর প্রতি বছর একুশে ফেব্রুয়ারিকে ‘শহীদ দিবস’ হিসেবে পালন করা হয়। ১৯৯৯ সালে ইউনেস্কো স্বীকৃতি দেওয়ার পর একই সঙ্গে পালিত হচ্ছে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’।

 


Wednesday, February 19, 2025

টাকার বিনিময়ে আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ এসপি-ওসির বিরুদ্ধে

পটুয়াখালীর বাউফল থানার এসপি ও ওসির বিরুদ্ধে টাকার বিনিময়ে আসামি ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৮ ফ্রেব্রুয়ারি) রাতে যুক্তরাষ্ট্রপ্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ও বাংলাদেশি সাংবাদিক মোহাম্মদ ইলিয়াস হোসেন এ অভিযোগ তুলে তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন।

ইলিয়াস হোসেন স্ট্যাটাসে লেখেন, ‘পটুয়াখালীর বাউফল থানার ওসি ২ লাখ ও এসপি ৫ লাখ টাকার বিনিময়ে কালইয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রেশমার ছেলে ও হত্যাচেষ্টা মামলার আসামি শাকিলকে গ্রেপ্তারের ১০ ঘণ্টা পর ছেড়ে দিয়েছে!’

স্ট্যাটাসে তিনি আরও বলেন, ‘ওসি কামাল হোসেন গেল ১৫ বছর আওয়ামী লীগের সুবিধাভোগী। তার বিরুদ্ধে ছাত্র হত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।’

এ বিষয়ে বক্তব্য জানতে শাকিলের মায়ের মোবাইল ফোনে কল করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘শাকিলকে একটি মামলায় সন্দেহভাজন হিসেবে ডেকে আনা হয়। পরে সেই মামলায় তার কোনো সম্পৃক্ততা না পাওয়ায় পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। শাকিলের বিরুদ্ধে বাউফল থানায় কোনো ধরনের মামলা নেই। সে উপজেলার শৌলা গ্রাম বাড়ির মৃত বাবুল হাওলাদারের ছেলে।’

তবে টাকার বিনিময়ে শাকিলকে ছেড়ে দেওয়ার বিষয়টি ভিত্তিহীন ও অমূলক বলে জানান তিনি।

টাকার বিনিময়ে আসামিকে ছেড়ে দেওয়ার বিষয়ে পটুয়াখালীর পুলিশ সুপার (এসপি) আনোয়ার জাহিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না।



from বরিশাল সংবাদ | Barisal News | Last Update News https://ift.tt/QI8YpVw
via IFTTT
Powered by Blogger.