বরিশাল/News বরিশালের সর্বশেষ সংবাদ
Showing posts with label সারাদেশে. Show all posts
Showing posts with label সারাদেশে. Show all posts

Wednesday, November 12, 2025

বরিশালে অস্ট্রিয়া প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, আটক ১


 

বরিশাল নগরীর রুপাতলী এলাকার অস্ট্রিয়া প্রবাসী এক ব্যক্তিকে অপহরণ, মারধর ও মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই মোঃ সাইদুল ইসলাম থানায় লিখিত এজাহার দাখিল করেছেন। এজাহারে বাদী জানান, তাঁর ছোট ভাই মোঃ মুরাদুল ইসলাম (৩০) অস্ট্রিয়া প্রবাসী। তিনি গত ৫ নভেম্বর ছুটিতে দেশে আসেন। এর আগে, বাদী সাইদুল ইসলাম তাঁর ভাই মুরাদুলের পক্ষ থেকে বন্ধুত্বের প্রায় ১৪ বছরে সম্পর্কের জের ধরে প্রতারণায় বাউফলের সুর্যমনি ইউনিয়নের ছাত্রলীগ নেতা আসামী মোঃ বশির উদ্দিনের (৩০) বিরুদ্ধে দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে আদালতে একটি মামলা করেন।

বাদীর দাবি- সেই মামলা দায়েরের পর থেকে বশির উদ্দিন ক্ষুব্ধ হয়ে তাঁর ভাই মুরাদুল ইসলামকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় পরিকল্পনার অংশ হিসেবে ঘটনার দিন বুধবার (১২ নভেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে পুর্ব-পরিচিত আসামী মোঃ রিয়াদ (২৩) ফোনে মুরাদুল ইসলামকে দেখা করার কথা বলে রুপাতলী সোনারগাঁও টেক্সটাইলের সামনে ডেকে নেয়। সকাল ১০টার দিকে মুরাদুল সেখানে পৌঁছালে রিয়াদ তাকে নিয়ে যায় শাওন পাম্পের বিপরীতে চৌধুরী ভিলা নামক একটি টিনসেড ভবনে, যেখানে আগে থেকেই অন্যান্য আসামিরা উপস্থিত ছিলেন। সেখানে উপস্থিত রিয়াদ, সুমন, লোকমান, সজল, রেজাউল, মাহি ও আরও ২-৩ জন অজ্ঞাত ব্যক্তি দেশীয় অস্ত্র প্রদর্শন করে প্রবাসী মুরাদুলকে হত্যার ভয় দেখিয়ে মাথা, বুক, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি মারধর করে।বাদী সাইদুল এজাহারে আরও জানান, আসামিরা এক পর্যায়ে একজন অজ্ঞাত প্রতিবন্ধী ছেলেকে এনে মুরাদুলকে অনৈতিক কাজে বাধ্য করার চেষ্টা করে এবং ঘটনাটি মোবাইলে ভিডিও ধারণ করে। তারা ওই ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। এসময় মুরাদুলের সঙ্গে থাকা ২৫ হাজার টাকা নগদ, একটি ডায়মন্ড রিং ও একটি রুপার ব্রেসলেট (মোট আনুমানিক মূল্য এক লাখ টাকা) ছিনিয়ে নেয় তারা। পরে মুক্তিপণের অর্থ আদায়ের জন্য তারা পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে ০১৭৩৩-২৪০১১২ নম্বরে বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর নির্দেশ দেয়। প্রাণের ভয়ে বাদীর শ্যালক মোঃ রানা ওই নম্বরে ৫ হাজার টাকা প্রেরণ করেন। তারপরও আসামিরা মুরাদুলকে অবরুদ্ধ অবস্থায় সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্যাতন চালায়। পরে তারা মুরাদুলকে সঙ্গে নিয়ে চাঁদার টাকা নিতে তার বাড়িতে আসে। তখন ৩ ও ৪নং আসামী (সুমন ও লোকমান) রিকশায় করে বাসায় গেলে, স্থানীয় লোকজনের সহায়তায় বাদী লোকমানকে আটক করে পুলিশে সোপর্দ করেন, তবে সুমন পালিয়ে যায়।

এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার বিস্তারিত জেনে আসামী লোকমানকে থানায় নিয়ে যায়। বাদী সাইদুল ইসলাম আরও জানান, আমার ভাই অস্ট্রিয়া প্রবাসী। টাকা আত্মসাতের মামলার প্রতিশোধ নিতে এই ঘটনা ঘটানো হয়েছে। আমরা আইনের যথাযথ বিচার চাই। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে।বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মিজানুর রহমান বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। প্রাথমিকভাবে একজন আসামীকে আটক করা হয়েছে, বাকি আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Wednesday, March 26, 2025

ছুটি শুরুর আগেই লঞ্চের ৯৫ শতাংশ টিকিট শেষ


 

পদ্মা সেতু চালুর আগে ঢাকা ও বরিশাল প্রান্ত থেকে মোট ১৪টি লঞ্চ প্রতিদিন যাত্রী পারাপার করতো। সেতু চালুর পর যাত্রী সংকটে মাত্র চারটি লঞ্চ দুই দিক থেকে যাত্রী পরিবহন করে। তারপরও যাত্রী সংকট ছিল ব্যাপক। তবে আসন্ন ঈদুল ফিতরকে ঘিরে ভিন্নরূপ দেখা গেছে বরিশাল নদী বন্দরে। 

লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে, ছুটি শুরুর আগেই প্রায় ৯৫ শতাংশ টিকিট বিক্রি হয়ে গেছে। ফিরতি টিকেটেরও চাহিদা বাড়ছে। ধারণা করা হচ্ছে- ডেকের যাত্রীও লাভের মুখ দেখাবে লঞ্চ মালিকদের।


আরো পড়ুন: ঢাকা - বরিশাল - ঢাকা ঈদ স্পেশাল সার্ভিস ২০২৫ 


বরিশাল নদী বন্দর ঘুরে দেখা গেছে, পাঁচটি লঞ্চ নোঙর করা। প্রতিটি লঞ্চেই ধোয়া-মোছা আর সাজসজ্জার কাজ চলছে। ছুটিতে থাকা স্টাফদের তাগিদ দিয়ে ফিরিয়ে আনা হচ্ছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) থেকেই ঢাকা-বরিশাল রুটে লঞ্চের বিশেষ সার্ভিস চালু হবে। স্পেশাল সার্ভিসের মধ্য দিয়ে এই রুটে যুক্ত হচ্ছে এক হাজার যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন নতুন লঞ্চ এমভি এমখান-৭।

এমভি মানামী লঞ্চের স্টাফ প্রান্ত বলেন, কয়েকদিনের চেষ্টায় পুরো লঞ্চটিকে আমরা নতুন রূপ দিয়েছি। বিভিন্ন স্থানে রঙ করা হয়েছে, কেবিনগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। ঈদ উপলক্ষ্যে যাত্রীদের সবচেয়ে ভালো সেবা দিতে আমাদের এই প্রস্তুতি।

মনির হোসেন নামে আরেক স্টাফ বলেন, পদ্মা সেতু চালুর পর সারা বছরই যাত্রী সংকট থাকে। ঈদে ও কোরবানিতে কিছু যাত্রী হয়। যদিও গতকালকের ট্রিপে আশানুরুপ যাত্রী হয়নি, তবে কাউন্টার থেকে যা জানানো হয়েছে তাতে ঈদের ছুটি শুরু হলে ভিড় বাড়বে।

যে কারণে নৌপথে যাত্রীরা

বিআইডব্লিউটিএ থেকে জানানো হয়েছে স্পেশাল সার্ভিসসহ বরিশাল-ঢাকা রুটে এবার মোট ১৯টি বিলাসবহুল লঞ্চ যাত্রী সেবা দেবে। আরও ২-৩টি লঞ্চ ভায়া রুটে যাত্রী পরিবহন করবে। সমস্ত লঞ্চে যাত্রীদের সর্বোচ্চ সেবা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। 

এদিকে যাত্রীরা বলছেন- তাদের নিরাপত্তার কথা ভেবেই সড়ক পথ ছেড়ে নৌপথে ঈদযাত্রা বেছে নিয়েছেন।

শাহনেওয়াজ নামে এক যাত্রী বলেন, দক্ষিণাঞ্চলের মানুষের কাছে লঞ্চে যাতায়াত খুবই আরামদায়ক। ঈদের সময় সড়কে দেখা যায় বাসের বেপরোয়া প্রতিযোগিতা। অতিরিক্ত যাত্রী নিয়ে ছুটে চলায় দুর্ঘটনার শঙ্কা থাকে। আমরা ঈদের যাত্রায় ঝুঁকি নিতে চাই না দেখে লঞ্চে টিকিট নিয়েছি।

আরেক যাত্রী বেলায়েত হোসেন বলেন, আমার বন্ধুর জন্য লঞ্চের টিকিট নিতে এসেছি। বরিশাল অঞ্চলের সড়ক সরু। পর্যাপ্ত স্থান না থাকায় এবং বাসগুলোর দ্রুত চালানোর প্রবণতায় মারাত্মক ঝুঁকি মনে হয়। তাছাড়া জায়গায় জায়গায় যানজট থাকায় লঞ্চই আমাদের কাছে পছন্দের।

ষাটোর্ধ্ব মনিরুল ইসলাম বলেন, পরিবারসহ লঞ্চে আমরা এসেছি। আজকে এসেছিলাম ফিরতি টিকিট নিতে। টিকেটের মূল্য কোনো অংশে কমায়নি লঞ্চ কর্তৃপক্ষ। তারপরও সড়কের চেয়ে লঞ্চ নিরাপদ দেখে পরিবারসহ লঞ্চেই আমরা যাতায়াত করি।

৯৫ শতাংশ কেবিন বিক্রি শেষ

লঞ্চ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, ১৯টি লঞ্চে বিভিন্ন মানের প্রায় পাঁচ হাজার কেবিন রয়েছে। এছাড়া প্রতিটি লঞ্চই ডেকে হাজারের অধিক যাত্রী বহন করতে পারে।

এমভি আওলাদ-১০ লঞ্চের ব্যবস্থাপক অভিজিৎ সরকার বলেন, যাত্রীদের সুবিধার্থে ১২ মার্চ থেকেই আমরা অগ্রিম টিকিট ছেড়েছি। ইতোমধ্যে কেবিনের প্রায় সব টিকিট বিক্রি হয়ে গেছে। আমরা লাভবান হবো কিনা তা বোঝা যাবে ভাসমান যাত্রী অর্থাৎ ডেকের যাত্রীদের ওপর নির্ভর করে।

এমভি মানামী লঞ্চের ব্যবস্থাপক জিয়াউল ইসলাম মঞ্জু বলেন, ঈদ প্রস্তুতি আমাদের খুব ভালো। ইতোমধ্যে আসা এবং ফিরতি ট্রিপে কেবিন প্রায় ৯৫ শতাংশ বিক্রি হয়ে গেছে। এখন পর্যন্ত যাত্রীর চাপ না থাকলেও আগামী কয়েকদিনে বোঝা যাবে আমরা কেমন থাকবো।

এমভি সুন্দরবন লঞ্চের পরিচালক বলেন, এ বছর যাত্রীর চাপ হবে বলে প্রত্যাশা করছি। আমরা সবগুলো লঞ্চ প্রস্তুত রেখেছি। যদিও এখনো যাত্রী বাড়েনি। লম্বা ছুটি হওয়ায় ক্রমে ক্রমে যাত্রী আসবে বলে আশাবাদী।

সুন্দরবন নেভিগেশন কোম্পানির ব্যবস্থাপক আকতার হোসেন আকাজ বলেন, এ বছর যাত্রীর চাপ হবে বলে প্রত্যাশা করছি। আমরা সবগুলো লঞ্চ প্রস্তুত রেখেছি। যদিও এখনো যাত্রী বাড়েনি। লম্বা ছুটি হওয়ায় ক্রমে ক্রমে যাত্রী আসবে বলে আশাবাদী।

যা বলছে কর্তৃপক্ষ

বরিশাল নদী বন্দরে কন্ট্রোল রুম ও হেল্প ডেস্ক ইতোমধ্যে চালু করা হয়েছে। যাত্রী সেবায় মেডিকেল টিমও থাকবে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় থানা পুলিশ, নৌ-পুলিশ, গোয়েন্দাসহ অন্যান্য বাহিনী দায়িত্ব পালন করবে।

বরিশাল সদর নৌ থানার উপপরিদর্শক (এসআই) মহসিন বলেন, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে আমরা কাজ করে যাচ্ছি। নৌ বন্দর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছে। এছাড়া কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বরিশাল নদী বন্দরের কর্মকর্তা সেলিম রেজা বলেন, ঈদ উপলক্ষ্যে আমরা আগাম প্রস্তুতি নিয়ে রেখেছি। যাত্রীদের সার্বিক নিরাপত্তায় আমরা কাজ করছি। আশা করছি নৌপথে এবারের ঈদ যাত্রা সুন্দর হবে।

বরিশালে ছাত্রলীগ কর্মীকে পুলিশের কাছে সোপর্দ করলো মহানগর ছাত্রদল

           

এইচ আর হিরা: বরিশাল নগরী থেকে এক ছাত্রলীগ কর্মীকে পুলিশে সোপর্দ করেছে মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা। গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়ক থেকে তাকে আটক করা হয়। আটক হওয়া ছাত্রলীগ কর্মীর নাম সিরাজুল ইসলাম রাকিব। তিনি বরিশাল নগরীর ২০ নম্বর ওয়ার্ডের বৌদ্ধ পাড়া এলাকার বাসিন্দা এবং বরিশাল মহানগর ছাত্রলীগের তালিকাভুক্ত সদস্য।

জানা গেছে, রাকিব জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাজ্জাদ সেরনিয়াবাতের ঘনিষ্ঠ অনুসারী। ছাত্রদল নেতাদের দাবি, রাকিব ছাত্র আন্দোলন দমাতে স্বৈরাচারী সরকারের পক্ষে সক্রিয়ভাবে কাজ করে আসছিলেন এবং তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর সঙ্গে যুক্ত ছিলেন। তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে এসব কার্যক্রমের প্রমাণ উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।

ঘটনার সময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, বিএম কলেজ ছাত্রদল নেতা ওয়ালিদ বিন সালাউদ্দিন, ইসলামিয়া কলেজ ছাত্রদলের সভাপতি সাগর মৃধা, বরিশাল মহানগর ছাত্রদলের নেতা নুরুল্লাহ মোমেন, সানোয়ারসহ মহানগর ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।

ছাত্রদল নেতারা জানান, রাকিবের কর্মকাণ্ডে ছাত্র আন্দোলনকে বিঘ্নিত করা হচ্ছিল, এজন্য তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুতি চলছে।


Tuesday, March 25, 2025

ছিনতাই মামলায় বরিশালের ছাত্রদল নেতা কারাগারে


 

ছিনতাই মামলায় বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মেহেদি হাসান রুবেলকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত।

সোমবার বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালতের বিচারক নুরুল আমিন তাকে জেল হাজতে প্রেরণ করেন।

এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আব্দুর রহমান।

গ্রেপ্তারকৃত মেহেদি হাসান রুবেল বরিশাল নগরীর কাশিপুর এলাকার কলস গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে ও বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি।

বেঞ্চ সহকারী আব্দুর রহমান বলেন, গত বছরের ৩০ আগস্ট মামলার বাদী মুবিনুল ইসলামের বাড়িতে হামলা, ভাঙচুর করে নগদ অর্থসহ স্বর্ণালংকার চুরি ও ছিনতাইয়ের অভিযোগ উঠে রুবেলের বিরুদ্ধে। বরিশাল নগরীর কাশিপুরের এ ঘটনায় ওই দিনই বরিশাল নগর পুলিশের বিমানবন্দর থানায় মামলা করেন ভূক্তভোগী। সেই মামলার প্রধান আসামি রুবেল আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বাদী মুবিনুল ইসলাম বলেন, গত বছরের ৩০ আগস্ট রুবেলসহ কয়েকজন আমার বাসায় এসে হামলা-ভাঙচুর চালিয়ে স্বর্ণ ও নগদ টাকা চুরি ছিনতাই করে নিয়ে যায়। ৫ আগস্টের পর থেকেই এই রুবেল বিএনপির নাম ভাঙিয়ে দখল চাদাঁবাজি করে যাচ্ছে। মেহেদি এর আগেও একাধিকবার মাদকসহ গ্রেপ্তার হয়েছে।

এ বিষয়ে বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি বলেন, ব্যক্তি অপরাধের দায় কোনো সংগঠন নিবে না। কেউ অপরাধ করলে সাজা তাকেই ভোগ করতে হবে।


ঋণ পরিশোধে ব্যর্থ, জোরপূর্বক পঞ্চম শ্রেণির ছাত্রীকে বিয়ে!

 


পটুয়াখালীর কলাপাড়ায় ঋণের টাকা পরিশোধ করতে না পারায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে চল্লিশোর্ধ্ব এক ব্যক্তির সঙ্গে বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ফুপুর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বর্তমানে শিশুটিকে দুদফা তুলে নেওয়ার চেষ্টায় আতঙ্কে দিন পার করছে ভুক্তভোগীর পরিবার।

তবে বিয়ের বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত শিপন হাওলাদার ও ফুপু জাহানারা। তারা বলেন, টাকা পাব কিন্তু বিয়ের বিষয়টি সত্য নয়।

ভুক্তভোগী শিশুর পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ৪ মাস আগে ওই শিশুর বাবা তার ফুফু জাহানারার মাধ্যমে শিপনের কাছ থেকে ৪০ হাজার টাকা ধার নেন। ধার দেনায় জর্জরিত হয়ে ভিকটিমের বাবা এলাকা ছাড়া হয়েছেন। প্রায় এক মাস আগে ওই শিশু শিক্ষার্থীকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে জাহানারা (ফুফু) শহরের একটি বাড়িতে নিয়ে ভয়ভীতি দেখিয়ে শিপনের সঙ্গে বিয়ে দেন। পরে তারা দু’দফা তুলে নিতে আসলে এলাকাবাসীর বাঁধায় তা পণ্ড হয়ে যায়।

ওই ছাত্রীর মা বলেন, আমাকে না বইলা আমার মেয়েকে শহরে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে বিয়ে দিয়েছে। আমি সবার বিচার চাই। কঠিন বিচার চাই।

এ বিষয়ে জানতে টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমানের মোবাইলে একাধিকবার কল করা হলেও বন্ধ পাওয়া যায়।

মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার কালবেলাকে বলেন, ওই শিশু শিক্ষার্থীর লেখাপড়া যাতে বন্ধ না হয় তার প্রতি আমরা নজর রাখছি। পাশাপাশি আইনি প্রক্রিয়ায় আমরা সহায়তা করব।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, আপনাদের মাধ্যমে আমি বিষয়টি জানতে পেরেছি। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Saturday, March 22, 2025

বরিশালে উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে বার্ষিক ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত

 

বরিশাল উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এক বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং গণ্যমান্য ব্যক্তিরা। ইফতার পূর্ব দোয়া মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে আফরোজা খানম নাসরিন বলেন, "নারী উদ্যোক্তাদের অগ্রগতি ও সফলতার জন্য বরিশাল উইমেন চেম্বার অব কমার্স গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এই ধরনের আয়োজন নারীদের ঐক্যবদ্ধ করে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করে।"

উল্লেখ্য, বরিশাল উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নিয়মিতভাবে নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকে। এই বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল ছিল তারই একটি অংশ।


কাজী ডাকতে যান হাসান, প্রেমিকাকে নিয়ে পালালেন বন্ধু

 


বিয়ের জন্য বাড়ি থেকে প্রেমিকের সঙ্গে পালিয়েছেন প্রেমিকা। বন্ধুর কাছে প্রেমিকাকে রেখে কাজী আনতে গেলে তাকে **** নিয়েই পালিয়ে যান সেই বন্ধু। অতঃপর অপহরণের মামলায় প্রেমিক ও তার বন্ধু ইলিয়াস খানকে যেতে হলো কারাগারে।
সোমবার (১৭ মার্চ) পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামে এমন ঘটনা ঘটেছে।
মামলা সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আব্দুল কুদ্দসের ছেলে আটোরিকশাচালক মো. হাসানের (২৯) সঙ্গে একই এলাকার ১৪ বছরের এক কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে হাসান ও তার প্রেমিকা পালিয়ে বিয়ের সিদ্ধান্ত নেয়।
সে অনুযায়ী সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বন্ধু মো. ইলিয়াস খানের (২৩) সহায়তায় বাড়ি থেকে পালিয়ে ভান্ডারিয়া পৌরসভার ১নং ওয়ার্ডে আসেন তারা। সেখানে হাসান তার বন্ধু ইলিয়াস খানের কাছে প্রেমিকাকে রেখে কাজী আনতে যান। এই সুযোগে হাসান বন্ধুর প্রেমিকাকে নিয়ে পালায়। এরপর হাসান চেষ্টা করেও প্রেমিকা ও বন্ধুর সঙ্গে যোগাযোগে ব্যর্থ হয়। পরে ২১ মার্চ দুপুরে ইলিয়াস ও বন্ধুর প্রেমিকা ভান্ডারিয়া বাজারে কেনাকাটা করতে এলে স্বজনদের কাছে ধরা পড়ে।
এ ঘটনায় কিশোরীর বাবা তাবলিগ জামায়াতে নেত্রকোনা থাকায় এবং মা রাজি না হওয়ায় সংশ্লিষ্ট ওয়ার্ডের চৌকিদার মো. জামল আকন বাদী হয়ে ভান্ডারিয়া থানায় অপহরণের মামলা করেন। সেই মামলায় পুলিশ হাসান ও ইলিয়াসকে গ্রেপ্তার করেছে।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আনওয়ার জানান, ওই কিশোরীকে অপহরণ করায় মামলা দায়ের করা হয়েছে। সে মামলায় হাসান ও ইলিয়াসকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছি।



Friday, March 21, 2025

রমজান মাসেও থেমে নেই চরমোনাই রাজারচরে জুয়া ও মাদক ব্যবসা

রমজান মাসেও থেমে নেই বরিশাল সদর থানার চরমোনাই ইউনিয়নের ৬ নং ওয়ার্ড রাজারচর গ্রামে জুয়া ও মাদক ব্যবসা।চলছে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন। বিএনপির কিছু নেতাকর্মীর ছত্রছায়া এসব অবৈধ কার্যকলাপ চালাচ্ছে আওয়ামীপন্থী এসব মাদক ব্যবসায়ীরা। এবিষয় নিয়ে বিস্তারিত প্রতিবেদন আসছে....



Thursday, March 20, 2025

শশুর বাড়ি থেকে জামাইয়ের লাশ উদ্ধার

 


বরগুনার তালতলীতে শশুর বাড়ির সামনের রাস্তার পাশ থেকে জামাই আয়নাল মোল্লা(৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার(১৯ মার্চ) বিকাল ৩ টার দিকে উপজেলার কবিরাজপাড়া এলাকা থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ। মৃত আয়নাল মোল্লা তাঁতিপাড়া এলাকার নাজেম মোল্লার ছেলে।

জানা যায়, উপজেলার সোনাকাটা ইউনিয়নের তাঁতিপাড়া এলাকার নাজেম মোল্লার ছেলে আয়নাল মোল্লার সাথে একই ইউনিয়নের কবিরাজপাড়া এলাকার খলিলের মেয়ের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পরে আয়নার মোল্লা ব্যবসা-বানিজ্য’র জন্য শশুর বাড়িতেই থাকেন।

বুধবার (১৯মার্চ) দুপুরে স্থানীয়রা শশুর বাড়ির রাস্তার পাশেই পড়ে থাকতে দেখে আয়নার মোল্লা মরদেহ। পরে পরিবারকে জানালে পরিবার পুলিশকে জানান। ঘটনাস্থালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা হাসপাতালে পাঠায়। নিহতের লাশের পাশে বিষের বোতল,গ্যাস ট্যাবলেট,সিগারেট,লাইটার ও পানির বোতল পাওয়া যায়। স্থানীয়রা ধারণা করছেন পারিবাকি কলহের জেরেই এই ঘটনা ঘটেছে।

তালতলী থানার ওসি মো. শাহজালাল বলেন,খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে বিষ খেয়ে আত্মহত্যা করেছে। ময়নাতন্তের রির্পোট পেলে বোঝা যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা ।

বাথরুমে ডেকে নিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ


 

ভোলার লালমোহনে নানা বাড়ির প্রতিবেশীর বাথরুমে ডেকে নিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে পঞ্চাশোর্ধ এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার বিকালে লালমোহন সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড চেয়ারম্যান বাজার সংলগ্ন লাঠিয়াল বাড়িতে এ ঘটনা ঘটে।স্থানীয় কয়েকজন ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। পরে সংবাদ পেয়ে রাতে লালমোহন থানা পুলিশ ঘটনার শিকার শিশুকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এ ঘটনায় শিশুটির বড় মা (নানির মা) বাদী হয়ে লালমোহন থানায় মামলা করেছেন।

লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, ভিকটিম শিশুটিকে উদ্ধার করে বুধবার সকালে ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দির জন্য ভোলা সদরে পাঠানো হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। অভিযুক্ত আব্দুল মান্নান পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, লালমোহন সদর ইউনিয়নের চেয়ারম্যান বাজারের কাছে লাঠিয়াল বাড়িতে নানা বাড়িতে থাকতো শিশু। এখানে প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করত। তার বাবার বাড়ি চরফ্যাশনে। শিশুটির দিকে নজর পরে নানা বাড়ির পাশের প্রতিবেশী আব্দুল মান্নান ওরফে মনুর। মঙ্গলবার বিকাল ৪টার দিকে শিশুটিকে ফুসলিয়ে প্রতিবেশী মনোয়ারের ঘরের বাথরুমে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়। ঘটনার পর শিশুটি নানা বাড়ির লোকজনকে জানালে তারা স্থানীয় কয়েকজনকে জানান।


Wednesday, March 19, 2025

বরিশাল মহানগর বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

 


পবিত্র মাহে রমজান উপলক্ষে বরিশাল মহানগর বিএনপির আওতাধীন ১৯, ২০, ২১, ২২, ২৮, ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার (১৯ মার্চ) এক বিশাল ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন। ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হালিম মৃধা, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, বিএনপি নেতা নওশাদ নান্টু, নুরুল ইসলাম পনির, ২০ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব রুহুল আমিন, ১৯ নম্বর ওয়ার্ডের সদস্য সচিব বাবু, ২২ নম্বর ওয়ার্ডের ভারপ্রাপ্ত আহ্বায়ক চুন্নু, শরীফ ফিরোজ, ২১ নম্বর ওয়ার্ডের মেহেদী সাগর, ২৯ নম্বর ওয়ার্ডের সেলিম, টিটু ফকির, শামীম, ৩০ নম্বর ওয়ার্ডের সেলিম, ৮ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক টিপু নেগাবান, আবুল কালাম আজাদ, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আশিক হাওলাদার, ইউসুফ, মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক সুলতান শরীফসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।

এ সময় নেতারা রমজানের তাৎপর্য ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তারা বিএনপির ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর গুরুত্বারোপ করেন এবং দলীয় নেতাকর্মীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

ইফতার মাহফিলে বিএনপির বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।

Thursday, March 13, 2025

Powered by Blogger.