বরিশাল/News বরিশালের সর্বশেষ সংবাদ
Showing posts with label রাজনীতি. Show all posts
Showing posts with label রাজনীতি. Show all posts

Wednesday, March 26, 2025

বরিশাল বিএনপির নেতাদের ফাঁসিয়ে গেলেন চাঁদপুরের আলোচিত যুবলীগ নেতা মতিন!

 


বরিশালে বালুমহাল ইজারা দরপত্র জমা দেয়াকে কেন্দ্র করে জাফর নামে এক যুবককে অপহরণের পর আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার রাতে নগরীর রিচমার্ট আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অপহৃত যুবককে উদ্ধার করা হয়। তখন হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব, বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিএনপি ও অঙ্গ সংগঠনের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে এ মামলায় উদ্দেশ্য প্রনোদিতভাবে সেচ্ছাসেবকদল ও ছাত্রদলের তিন নেতাকের ফাঁসানোর অভিযোগ উঠেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বালুমহাল ইজারা নিতে সোমবার দুপুর দেড়টার দিকে দরপত্র জমা দিতে বরিশাল জেলা প্রশাসক কার্যালয় যান তারা। এতে বাধা দেন আসামিরা। জোর করে দরপত্র জমা দিলে আসামীরা তাদের ওপর চড়াও হন। একপর্যায়ে আসামিরা মতিনের ভাতিজা সেনা সদস্য জাফরকে জেলা প্রশাসক কার্যালয় থেকে অপহরণ করে লঞ্চঘাট এলাকায় রিচমার্ট হোটেলের ৩১০ নম্বর কক্ষে আটকে রাখে। সেখানে তিনি নিজেকে সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল পরিচয় দেয়ার পরও তাকে মারধর করা হয়। পরে সেখানে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়।

তবে সূত্র বলছে, মামলার বাদী কাজী মতিউর রহমান মতিন মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

তিনি শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ই নয়, তিনি বিএনপির বিরুদ্ধে প্রকাশ্যে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। আওয়ামী লীগের স্থানীয় এমপি ও মন্ত্রীদের ছত্রছায়ায় অপরাধমূলক কাজ করেন। কাজী মতিনের বিষয়ে রয়েছে নানা অভিযোগে বেশ কয়েকটি মামলা। এরমধ্যে ডাকাতি, হত্যা ও অস্ত্র মামলার আসামিও ছিলেন। ৫ আগস্টের পর চাঁদপুর ছাড়াও তিনি ও তার ভাই চেয়ারম্যান কাজী মিজানুর রহমান নারায়নগঞ্জে শেখ হাসিনাসহ হত্যা মামলার আসামি। এসব মামলায় তাকে গত ৩০ ডিসেম্বর গ্রেফতারও করে জেলা গোয়েন্দা পুলিশ। অবশ্য ইদানিং শোনা যাচ্ছে- মতিন যুবদল কিংবা বিএনপির রাজনীতিতে প্রবেশের চেষ্টার মাধ্যমে ফের মরিয়া হয়ে উঠেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, কাজী মতিন এর বড় ভাই মোহনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কাজী মিজানুর রহমান। এছাড়া তিনি চাঁদপুরের আলোচিত বালুখেকো ইউপি চেয়ারম্যান সেলিম খানের সহযোগী ছিলেন। সেলিম খানের মৃত্যুর পর আত্মগোপনে থেকে কাজী মিজানুর রহমান ও কাজী মতিন চাঁদপুরে শত শত অবৈধ ড্রেজার বসিয়ে অবৈধভাবে মেঘনা নদী থেকে বালু উত্তোলন করার বিষয়ে অভিযোগ রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে। 


নাম প্রকাশে অনিচ্ছুক বরিশাল বিএনপির একাধিক নেতা-কর্মীরা জানিয়েছেন, কাজী মতিন সৈয়দপুর ক্যান্টনমেন্টে কর্মরত জাফর এর মাধ্যমে সেনা সদস্য পরিচয় দিয়ে বরিশাল ডিসি অফিসে টেন্ডার ড্রপ করেন। পরে স্থানীয় বিএনপির লোকজন এর প্রতিবাদ করেন। এ ঘটনার সাথে সম্পৃক্ততা না থাকার পরেও বরিশাল জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান ওরফে মাসুদ রাঢ়ী, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নিজামুর রহমান নিজাম, সংসদ সচিব কামরুল, জেলা ছাত্রদলের আহ্বায়ক প্রকৌশলী মাহফুজুল আলম মিঠুসহ কয়েকজন নেতাকর্মীকে আসামী করা হয়। ওই সেনা সদস্য আত্মগোপনে ছিলেন এমনকি ৩ জনকে রিচমার্ট থেকে আটকের সময়ও সে আত্মগোপনে ছিলেন। একজন আলোচিত যুবলীগ নেতা হয়ে এভাবে বিএনপির অংগ সংগঠনের শীর্ষ নেতাদের নামে মামলা করলো যা সত্যি দু:খজনক। 


এব্যাপারে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু বলেন, আমি এ ঘটনার সাথে কোনভাবেই সম্পৃক্ত না, এমনকি বালুমহলের এ ইজারাদার টেন্ডার পর্যন্ত আমি ক্রয় করিনি। সেখানে আমাকে মামলার আসামী করা হলো। শুনেছি  মামলার বাদি একজন যুবলীগ নেতা। আমাকে কি কারনে-কেন আসামী করা হলো সেটিও আমি বুঝতে পারছি না। এ ঘটনায় কে ছিলো কিংবা ছিলোনা সেটি আমি জানিতা তবে আমি স্পষ্টভাবে বলতে চাই- আমাকে মিথ্যা ও হয়রানিমূলকভাবে এ মামলার আসামী করা হয়েছে। আমি প্রশাসনের কাছে সঠিক তদন্তের দাবী জানাচ্ছি।


এ ঘটনায় তাকে সম্পৃক্ত করে মানহানি করায় তিনি আইনের আশ্রয় নেবেন বলেও জানান এই সেচ্ছাসেবক দল নেতা।

Friday, March 21, 2025

বরিশালে বিএনপির উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ


প্রতি বছরের মতো এবারও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বরিশাল মহানগর বিএনপির পক্ষ থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বরিশাল মহানগরের ৩০টি ওয়ার্ডের প্রায় ২ হাজার অসহায় মানুষের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক সদস্য সচিব (ভারপ্রাপ্ত) আফরোজা খানম নাসরিন।

শুক্রবার (২১ মার্চ) বরিশাল নগরীর সিএন্ডবি রোডস্থ নিজ বাসভবনে এই খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে মহানগর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হালিম মৃধা, আবু মুসা কাজল, জহিরুল ইসলাম লিটু, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, মহানগর বিএনপির সদস্য সিরাজুল হক মৃধা, নুরুল ইসলাম পনির, ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক খালেক হাওলাদার, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক টিপু নেগাবান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব খালেদুল ইসলাম ইমন, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুন তালুকদার, ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সুলতান শরীফ, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান, ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মিঠু, ২২ নম্বর ওয়ার্ড বিএনপির শেখ ফিরোজসহ বিভিন্ন ওয়ার্ডের আহ্বায়ক, সদস্য সচিব এবং ছাত্রদল, যুবদল, শ্রমিকদল ও মহিলা দলের নেতৃবৃন্দ।

এবিষয়ে মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন বলেন, "বিএনপি সবসময় জনগণের পাশে থাকে এবং ভবিষ্যতেও থাকবে। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনায় আমরা অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এই খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের মাধ্যমে আমরা তাদের কিছুটা সহায়তা করতে পেরে আনন্দিত।"

তিনি আরো বলেন, "বর্তমান কঠিন পরিস্থিতিতে মানুষ নানা সংকটের মুখোমুখি হচ্ছে। বিএনপি জনগণের দুঃখ-কষ্ট বোঝে এবং সে অনুযায়ী কাজ করে যাচ্ছে। আমরা চাই, সবাই একসঙ্গে থেকে মানুষের পাশে দাঁড়াই।"

এই মানবিক কার্যক্রমের মাধ্যমে বিএনপি অসহায় মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান  আয়োজকরা।


Wednesday, March 19, 2025

বরিশাল মহানগর বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

 


পবিত্র মাহে রমজান উপলক্ষে বরিশাল মহানগর বিএনপির আওতাধীন ১৯, ২০, ২১, ২২, ২৮, ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার (১৯ মার্চ) এক বিশাল ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন। ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হালিম মৃধা, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, বিএনপি নেতা নওশাদ নান্টু, নুরুল ইসলাম পনির, ২০ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব রুহুল আমিন, ১৯ নম্বর ওয়ার্ডের সদস্য সচিব বাবু, ২২ নম্বর ওয়ার্ডের ভারপ্রাপ্ত আহ্বায়ক চুন্নু, শরীফ ফিরোজ, ২১ নম্বর ওয়ার্ডের মেহেদী সাগর, ২৯ নম্বর ওয়ার্ডের সেলিম, টিটু ফকির, শামীম, ৩০ নম্বর ওয়ার্ডের সেলিম, ৮ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক টিপু নেগাবান, আবুল কালাম আজাদ, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আশিক হাওলাদার, ইউসুফ, মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক সুলতান শরীফসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।

এ সময় নেতারা রমজানের তাৎপর্য ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তারা বিএনপির ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর গুরুত্বারোপ করেন এবং দলীয় নেতাকর্মীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

ইফতার মাহফিলে বিএনপির বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।

Tuesday, March 4, 2025

Saturday, February 22, 2025

নতুন রাজনৈতিক দলের শীর্ষ ছয়টি পদে আলোচনায় যারা

 

নতুন রাজনৈতিক দলের শীর্ষ ছয়টি পদে আলোচনায় যারা




ছাত্র-জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ। এদিকে, নতুন দলের নেতৃত্বে কে বা কারা আসছেন এ নিয়ে আগ্রহের শেষ নেই রাজনীতি সচেতন ব্যক্তিদের। ছাত্র-জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে যে কয়জন তরুণ দেশের রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ হয়ে উঠেছেন তারাই থাকছেন নতুন এই রাজনৈতিক দলের নেতৃত্বের অগ্রভাগে- এমনটা নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, নতুন রাজনৈতিক দলের শীর্ষ ছয়টি পদে কারা আসছেন, তা অনেকটাই চূড়ান্ত। দলের সাংগঠনিক কাঠামোতে 'সমঝোতার' ভিত্তিতে নতুন দুটি পদও সৃষ্টি করা হচ্ছে। আহ্বায়ক, সদস্যসচিব, মুখপাত্র এবং মুখ্য সংগঠকের পাশাপাশি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিবের নতুন দুটি পদ রাখার সিদ্ধান্ত হয়েছে। 



Thursday, February 20, 2025

কোতোয়ালি মডেল থানার সফল অভিযান

      কোতোয়ালি মডেল থানার সফল অভিযান



বরিশাল কোতোয়ালি মডেল থানার অভিযানে চরমোনাই মাহফিলে চুরি হওয়া ৬৪টি মোবাইল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আন্তজেলা চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা

বিস্তারিত লিংকে: 

Powered by Blogger.